শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জয়পুরহাটে সংরক্ষিত নারী আসনে আলোচনার শীর্ষে নাজমা খানম রুপালি পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু                    কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী        ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মকর্তা ফরিদ মিয়া মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা

ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলীকে হত্যার হুমকি

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০১৭
  • ২৯৪ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ  

ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলীকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। একটি চিঠির মাধ্যমে গাঙ্গুলীকে ওই হত্যার হুমকি দেওয়া হয়।

আজ সোমবার পুলিশের কাছে বিষয়টি জানিয়ে লিখিত অভিযোগ করেন সৌরভ গাঙ্গুলী। গত ৫ জানুয়ারি বৃহস্পতিবার ওই চিঠি সৌরভ গাঙ্গুলীর বাড়িতে আসে।

সংবাদ সূত্রে জানা যায়, আলী নামের কোনো এক ব্যক্তি সৌরভের বাড়িতে চিঠি পাঠিয়ে এই হুমকি দেন। কুরিয়ারের মাধ্যমে ওই চিঠিটি আসে তাঁর বাড়িতে।

আগামী ১৯ জানুয়ারি পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলা ক্রীড়া অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একটি ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ওই অনুষ্ঠানে যাওয়ার কথা ওই ক্রিকেট তারকার। চিঠির মাধ্যমে ওই অনুষ্ঠানে সৌরভ গাঙ্গুলীকে যেতে নিষেধ করা হয়। কুরিয়ার করে ওই হুমকির চিঠি সৌরভের বাড়িতে পাঠানো হয়।

চিঠিতে বলা হয়, ‘যদি বাঁচতে চান, পশ্চিম মেদিনীপুরে আসবেন না। পশ্চিম মেদিনীপুর গেলে আর বাড়ি ফিরে আসতে হবে না।’

এই ঘটনার পরিপ্রেক্ষিতে সৌরভ গাঙ্গুলী বলেন, ‘পুলিশকে গোটা ঘটনার কথা জানিয়েছি। এরপর পশ্চিম মেদিনীপুর যাব কি না, এখনো ঠিক করিনি।’

এদিকে নিজের বাড়িতে এই ধরনের হুমকির চিঠি পাওয়ায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে গাঙ্গুলীর স্বজনদের মধ্যে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451