মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বিএনপি নেতা খোকন-শিরিন সড়ক দুর্ঘটনার কবলে

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০১৭
  • ৩১৩ বার পড়া হয়েছে

নরসিংদী প্রতিবেদকঃ 

বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবীর খান খোকন ও তাঁর স্ত্রী দলের স্বনির্ভরবিষয়ক সম্পাদক শিরিন সুলতানা নরসিংদীতে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন।

আজ সোমবার রাত সোয়া ৯টার দিকে বিএনপির এই দুই নেতাকে বহনকারী প্রাইভেটকারটিকে একটি যাত্রীবাহী বাস চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে।

নরসিংদীর মাধবদীর ছনপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে  জানিয়েছেন জেলা বিএনপির সহসভাপতি সুলতান উদ্দিন মোল্লা। তিনি আরো বলেন, ‘দুজনেই মাথা ও কানের কাছে আঘাত পেয়েছেন। সঙ্গে সঙ্গেই তাঁদের ঢাকায় পাঠিয়ে দেওয়া হয়েছে।’

এ দিকে রাত সাড়ে ১০টায় বিএনপি চেয়ারপারসনের গণমাধ্যম শাখার কর্মকর্তা শায়রুল কবির খান বলেন, ‘খোকন ও শিরিন একটি পারিবারিক অনুষ্ঠানে অংশ নিয়ে রাতে নরসিংদী থেকে ঢাকায় ফিরছিলেন। পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েন তাঁরা। এতে গাড়িটি খুব ক্ষতিগ্রস্ত হয়। দুজনই আঘাতপ্রাপ্ত হয়েছেন। তাঁদের রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালে নিয়ে আসা হচ্ছে। এখনো তাঁরা পথে রয়েছেন।’

হাসপাতালে নিয়ে আসার পর জানা যাবে তাঁরা কতটা আঘাতপ্রাপ্ত হয়েছেন। এখনই কিছু বলা যাচ্ছে না বলে জানান শায়রুল কবীর খান।

শেষ খবর পাওয়া পর্যন্ত তাদেরকে রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খায়রুল কবীর খান খোকন নরসিংদী জেলা বিএনপিরও সভাপতি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451