শনিবার, ০২ মে ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আধুনিক এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টারের উদ্বোধন: আঞ্চলিক এভিয়েশন হাবের পথে নতুন অগ্রযাত্রা  বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন আশুলিয়ার বিএনপি নেতা হেলাল উদ্দিন দেশের জনপ্রিয় চিত্রনাট্যকার ও পরিচালক শফিক সাগর: সংগ্রাম থেকে সাফল্যের গল্প পরিবেশ মন্ত্রীর সঙ্গে সাউথ এশিয়া কো-অপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রামের মহাপরিচালকের সাক্ষাৎ আশুলিয়ায় গাঁজাসহ বিভিন্ন মাদক ব্যবসায় ফুলেফেঁপে উঠছে কারবারিরা লাখ লাখ টাকার মালিক আশুলিয়ায় কিশোর গ্যাং ও মাদক সন্ত্রাসীদের কাছে জিম্মি ব্যবসায়ীসহ সাধারণ মানুষ ডিবি পুলিশের পৃথক অভিযানে দুই ডাকাত ও কিশোর গ্যাংয়ের তিন সদস্যসহ ৫জন গ্রেফতার ঢাকা জেলার আশুলিয়ায় “জামগড়া পুলিশ ক্যাম্পের” শুভ উদ্বোধন

সরকারের রক্তচক্ষু মহিউদ্দিন খানকে বিন্দুমাত্র টলাতে পারেনি: খালেদা জিয়া

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ২৬ জুন, ২০১৬
  • ৫৬৪ বার পড়া হয়েছে

ঢাকা: ইসলামী ঐক্যজোটের ভাইস চেয়ারম্যান, ২০ দলীয় জোটের অন্যতম নেতা, দেশের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও প্রখ্যাত আলেম মাওলানা মহিউদ্দিন খান আজ ইফতার পূর্ব সময়ে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

আজ এক শোকবাণীতে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বলেন, “মাওলানা মহিউদ্দিন খান ছিলেন একজন ইসলামী চিন্তাবিদ, প্রখ্যাত আলেম এবং একজন নিবেদিতপ্রাণ রাজনীতিবিদ। তিনি সত্য, ন্যায় ও ইনসাফের পথে মানুষকে আহ্বান করতেন। একজন সাংবাদিক হিসেবে তিনি মত প্রকাশের স্বাধীনতায় দৃঢ়ভাবে বিশ্বাস করতেন। তিনি তাঁর লেখনি এবং রাজনৈতিক বক্তব্যে বহুমাত্রিক গণতন্ত্রের পক্ষে সবসময় সোচ্চার ছিলেন। গণতন্ত্র পূনঃরুদ্ধারের আন্দোলনে ২০ দলীয় জোটের শরীক দলের একজন নেতা হিসেবে তিনি সক্রিয় ভূমিকা পালন করেছেন। সরকারের রক্তচক্ষু তাঁকে তাঁর নীতি ও কর্তব্যকর্ম থেকে বিন্দুমাত্র টলাতে পারেনি। দেশের বিশিষ্ট আলেম ও ইসলামী চিন্তাবিদ হিসেবে তিনি দেশবাসীর নিকট অত্যন্ত শ্রদ্ধেয় ছিলেন। এই মুহূর্তে দেশের চরম সংকটকালে পৃথিবী থেকে তাঁর চিরবিদায়ে এক বিশাল শূন্যতার সৃষ্টি হলো।”

বেগম জিয়া মরহুম মাওলানা মহিউদ্দিন খান এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারবর্গ, নিকটজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

অপর এক শোকবার্তায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “ইসলামী ঐক্যজোটের ভাইস চেয়ারম্যান, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও মাসিক মদিনা সম্পাদক মাওলানা মহিউদ্দিন খান বাংলাদেশে ইসলামী জ্ঞান চর্চার মাধ্যমে আদর্শ সমাজ প্রতিষ্ঠায় অসামান্য অবদান রেখেছেন। একজন প্রসিদ্ধ আলেম এবং খ্যাতিসম্পন্ন ইসলামী চিন্তাবিদ হিসেবে তিনি মানুষকে সবসময় সত্য ও সরল পথের কথা বলেছেন। একজন প্রসিদ্ধ ইসলামী পন্ডিত হিসেবে তিনি ছিলেন সর্বজন শ্রদ্ধেয়। আমি মরহুম মাওলানা মহিউদ্দিন খান এর রূহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সহমর্মিতা জ্ঞাপন করছি।”


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451