শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

লিটন হত্যা : ৬ জনের ৭ দিনের রিমান্ড

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ৮ জানুয়ারী, ২০১৭
  • ২৪৭ বার পড়া হয়েছে

গাইবান্ধার সুন্দরগঞ্জে এমপি লিটন হত্যা মামলায় গ্রেপ্তার ৬ জনের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করলেন আদালত।

রোববার সকালে গাইবান্ধার অতিরিক্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ময়নুল হাসান ইউসুফের আদালতে এ আদেশ দেন।

রিমান্ড মঞ্জুর হওয়া ৬ জন হলেন সুন্দরগঞ্জ উপজেলার রামভদ্র কদমতলা গ্রামের ফরিদ মিয়া (৭০), নিচপাড়া গ্রামের সামিউল ইসলাম (৩২), খামারপাচগাছী গ্রামের হাদিসুর রহমান (৩০), উত্তর হাতিবান্দা গ্রামের জিয়াউর রহমান (৩২), রামভদ্র খানাবাড়ী গ্রামের হজরত আলী (৪৪) ও পূর্ব শিবরাম গ্রামের নবিনুর খন্দকার (৪৫)।

জেলার ১ আসনের এমপি হত্যা ঘটনায় সন্দেহভাজন গ্রেপ্তার জামায়াত-শিবিরের এ ৬ নেতাকর্মীকে গেলো শনিবার গাইবান্ধার বিচারিক হাকিম জয়নাল আবেদীনের আদালতে হাজির করা হয়।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান বলেন, লিটন হত্যায় সংশ্লিষ্টতা আছে কি না, সেজন্য জিজ্ঞাসাবাদ করতে ৬ জনের প্রত্যেকের ৭ দিন করে রিমান্ড চাওয়া হয়। শুনানি নিয়ে আদালত তা মঞ্জুর করেছেন। এ ৬ জনের বিরুদ্ধে থানায় নাশকতার মামলা রয়েছে। তারা  জামায়াত-শিবিরের নেতাকর্মী।

গেলো ৩১ ডিসেম্বর সুন্দরগঞ্জের সাহাবাজ গ্রামে নিজ বাড়িতে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন এমপি মনজুরুল ইসলাম।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451