বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ঢাকায় ৯০টি চোরাই ল্যাপটপসহ গ্রেপ্তার ৬

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ৮ জানুয়ারী, ২০১৭
  • ১৯৯ বার পড়া হয়েছে

রাজধানীর বিভিন্ন স্থান থেকে ৯০টি চোরাই ল্যাপটপসহ ছিনতাই ও চুরি চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর মিন্টো রোডের ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা মহানগর ডিবির যুগ্ম কমিশনার আবদুল বাতেন।

গত ৫ থেকে ৭ জানুয়ারি অভিযান চালিয়ে ল্যাপটপসহ ওই ছয় ব্যক্তিকে গ্রেপ্তার করে ডিবি দক্ষিণ বিভাগ ধানমণ্ডি জোনাল টিম।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—খলিল গাজী, আবুল কালাম, এমদাদুল হক, হাসিবুর রহমান ওরফে শুভ্র, মনির বেপারী ও মুশফিকুর রহমান।

 

আবদুল বাতেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে মনির বেপারীকে গ্রেপ্তার করা হয়। এর পর তাঁর দেওয়া তথ্য অনুযায়ী শুভ্রের কাছ থেকে ৫৬টি ল্যাপটপ দারুস সালাম থানা এলাকার টোলারবাগ থেকে উদ্ধার করা হয়। বিভিন্ন সময়ে চুরি ও ছিনতাই করা হয় ল্যাপটপগুলো।

পরে মনির বেপারীর দেওয়া তথ্য অনুযায়ী অন্য আসামিদের গ্রেপ্তার করে পুলিশ। এঁদের মধ্যে মুশফিকুর রহমানকে বসুন্ধরা সিটি শপিং মলের এবি ইলেকট্রনিকস থেকে ৩৪টি চোরাই ল্যাপটপসহ গ্রেপ্তার করা হয়।

পুলিশের জিজ্ঞাসাবাদে শুভ্র জানান, চোরাই ল্যাপটপগুলো তিনি অনলাইনে বিক্রি করার ব্যবস্থা করে থাকেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451