মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

শেয়ারবাজারে সূচক ও লেনদেনে পতন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ৮ জানুয়ারী, ২০১৭
  • ৩৫৮ বার পড়া হয়েছে

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার দেশের উভয় শেয়ারবাজারে পতন হয়েছে। এদিন সূচকের পাশাপাশি লেনদেন হওয়া বেশির ভাগ কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের দর কমেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনশেষে শেয়ার লেনদেন হয় এক হাজার ৭৫ কোটি ১২ লাখ টাকার; যা আগের দিনের তুলনায় ১৭০ কোটি ৩৬ লাখ টাকা কম। গত বৃহস্পতিবার এক হাজার ২৪৫ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

এদিন ডিএসইতে ৩২৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ৮৯টির, কমেছে ২১১টির ও অপরিবর্তিত রয়েছে ২৬টির শেয়ার দর।

এদিকে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ২৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ১৫৮ পয়েন্টে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ২১৮ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৩ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৮৬০ পয়েন্টে।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএসসিএক্স ৬০ পয়েন্ট কমে নয় হাজার ৫৮০ পয়েন্টে অবস্থান করছে। এ ছাড়া সিএসই৫০ সূচক ৬ পয়েন্ট কমে এক হাজার ১৪৭ পয়েন্টে, সিএসই৩০ সূচক ৭০ পয়েন্ট কমে ১৩ হাজার ৮২৯ পয়েন্টে, সিএএসপিআই সূচক ১০৯ পয়েন্ট কমে ১৫ হাজার ৮২৯ পয়েন্টে দাঁড়িয়েছে এবং সিএসআই শরিয়াহ সূচক ৬ পয়েন্ট কমে এক হাজার ৯৪ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৬৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৫৯টির, কমেছে ১৮৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭টির।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451