বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

বাংলাদেশের বিপক্ষে টেস্ট আয়োজনে হায়দরাবাদের আপত্তি

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ৮ জানুয়ারী, ২০১৭
  • ৩১৭ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক-

ক্রিকেট খেলুড়ে প্রায় সবগুলো দেশে গিয়েই দ্বিপক্ষীয় সিরিজ খেলেছে বাংলাদেশ। বাদ আছে শুধু বাড়ির পাশের ভারত। ২০০০ সালে এই ভারতের বিপক্ষে ম্যাচ দিয়েই টেস্ট ক্রিকেটে যাত্রা শুরু করেছিল বাংলাদেশ। কিন্তু এখন পর্যন্ত ভারতে গিয়েই কোনো টেস্ট ম্যাচ খেলতে পারেননি বাংলাদেশের ক্রিকেটাররা।

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে এ বছরের ফেব্রুয়ারিতে একটি মাত্র টেস্ট খেলতে ভারতে যাওয়ার কথা বাংলাদেশের। কিন্তু সেটাও শেষপর্যন্ত হবে কি না, তা নিয়ে জাগছে সংশয়। বাংলাদেশের বিপক্ষে টেস্টটি আয়োজনের ব্যাপারে আপত্তি তুলেছে হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন। হায়দরাবাদেই অনুষ্ঠিত হওয়ার কথা ভারতের বিপক্ষে টেস্টটি।

আগামী ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়ার কথা ম্যাচটি। কিন্তু একেবারে অন্তিম পর্যায়ে এসে এই টেস্টটি আয়োজনের ব্যাপারে আপত্তি তুলেছে হায়দরাবাদ। পর্যাপ্ত অর্থ না থাকায় টেস্টটি তারা আয়োজন করতে চাইছে না বলে জানানো হয়েছে ‘দ্য হিন্দু’র এক প্রতিবেদনে। এ ব্যাপারে ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) জানিয়েও দিয়েছে হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন। বিসিসিআই অবশ্য এখন পর্যন্ত এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

আগামী ফেব্রুয়ারি মাসে ভারত ও ইংল্যান্ডের অনূর্ধ্ব-১৯ দলের দুটি টেস্ট ম্যাচ আয়োজন নিয়েও জেগেছে শঙ্কা। এ ব্যাপারে আপত্তি জানিয়েছে তামিল নাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশন। ভারতের এই প্রদেশেই অনুষ্ঠিত হওয়ার কথা ভারত ও ইংল্যান্ডের অনূর্ধ্ব-১৯ দলের দুটি টেস্ট ম্যাচ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451