শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নরওয়ের সাথে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক আইনশৃঙ্খলার পাশাপাশি উন্নয়ন প্রতিবন্ধকতা দূর করতে উদ্যোগ নিতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশুলিয়ায় ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ সাংবাদিককে পিটিয়ে জখম,হত্যার হুমকিতে আতঙ্ক আশুলিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি শামীম মোল্লা গ্রেফতার ডেসকো বারিধারা বিভাগের বিশেষ অভিযান: অটোরিকশা চার্জিং গ্যারেজে মেলেনি অবৈধ বিদ্যুৎ ব্যবহারের প্রমাণ আশুলিয়ার জামগড়ায় ট্রিপল মার্ডারের রহস্য উন্মোচন, একজন গ্রেফতার সিএনজি চালক থেকে লাখপতি: কাইয়ূম, এ স্বামী-স্ত্রী মিলে চালায় অনলাইন জুয়ার ডার্ক নেটওয়ার্ক

সেনবাগে ডাকাতের গুলিতে আহত ব্যাক্তির মৃত্যু

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ২৬ জুন, ২০১৬
  • ৪২৪ বার পড়া হয়েছে

এম.এ আয়াত উল্যা, স্টাপ রিপোটার নোয়াখালী : নোয়াখালীর সেনবাগ

উপজেলার কাদরা ইউনিয়নে ডাকাতিকালে ডাকাতদের গুলিতে আহত রশরাজ

ভৌমিক (৪৫) ২০ দিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার (২৫

জুন) সকালে ঢাকা পঙ্গু হাসপাতালে তিনি মারা যান। নিহত রশরাজ ভৌমিক

কাদরা ইউনিয়নের নিজসেনবাগ গ্রামের নবকৃষ্ণ মজুমদার বাড়ীর সূর্য

মোহন দাসের ছেলে। স্থানীয়রা জানায়, চলতি মাসের ৪ জুন দিনগত রাতে কাদরা

ইউনিয়নের নবকৃষ্ণ মজুমদার বাড়ীর শুকান্ত চন্দ্র ভৌমিকের ঘরে ১০-১২ জনের

একদল ডাকাত প্রবেশ করে। পরে তারা ঘরে থাকা লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি

করে নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইলসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে

যায়। এসময় ঘরে থাকা লোকজন ডাকাত ডাকাত বলে চিৎকার করলে ওই বাড়ীর

পাশের ঘরের লোকজন ছুঁটে এসে ডাকাতদের ধাওয়া করে। এসময় ডাকাতদল

লোকজনকে লক্ষ্য করে গুলি ছুঁড়লে রশরাজ ভৌমিক পায়ে গুলিবিদ্ধ হন। পরে পরিবারের

লোকজন তাকে প্রথমে ফেনী সরকারী হাসপাতালে, পরে চট্টগ্রাম মেডিকেল

কলেজ হাসপাতালে ও অবস্থার অবনতি হলে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করে।

শনিবার সকালে ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সেনবাগ

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন উর রশিদ জানান, বিষয়টি আমরা

শুনেছি। তবে এ ঘটনায় এখনো পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেনি।

অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451