মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

‘৫ই জানুয়ারি’ নিয়ে সরকার জনগণকে ধোঁকা দিচ্ছে: মওদুদ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ৬ জানুয়ারী, ২০১৭
  • ৩০০ বার পড়া হয়েছে

৫ জানুয়ারি গণতন্ত্র হত্যা নাকি রক্ষা দিবস, ক্ষমতা থেকে গেলে তা মূল্যায়ন করবে জনগণ। বললেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মওদুদ বলেন, দশম জাতীয় সংসদ নির্বাচন এককভাবে আয়োজন করে কলঙ্কজনক অধ্যায় রচনা করেছে আওয়ামী লীগ। সরকার গণতন্ত্রের সব স্তম্ভকে ধ্বংস করে দিয়েছে। ৫ জানুয়ারির নির্বাচনে ৫ কোটি ভোটার ভোটকেন্দ্রেই যেতে পারেননি। পৃথিবীতে নির্বাচনের ইতিহাসে যা বিরল ঘটনা।

তিনি অভিযোগ করেন, সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি না দিয়ে গণতন্ত্রের পথ রুদ্ধ করছে ক্ষমতাসীনরা।

মওদুদ বলেন, আওয়ামী লীগ যে গণতন্ত্রের কথা বলে, তা জাতির কাছে প্রতারণা, প্রহসন।

এদিকে নয়াপল্টনে সংবাদ সম্মেলন করে রুহুল কবির রিজভী বলেন, সমাবেশের অনুমতি না দিয়ে গায়ের জোরে সরকার সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে বিএনপিকে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451