মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ছাড়পত্রের অপেক্ষায় রয়েছে ‘ক্রাইম রোড’

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ৬ জানুয়ারী, ২০১৭
  • ৩৯০ বার পড়া হয়েছে

সেন্সর ছাড়পত্রের অপেক্ষায় রয়েছে ‘ক্রাইম রোড’। সায়মন তারিক পরিচালিত এই ছবি চলতি সপ্তাহে সেন্সরে জমা দেওয়া হয়েছে। ছবিতে জুটি বেঁধে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, শায়লা সাবি, শাহরিয়াজ ও বিপাশা কবির। ছবির প্রযোজক শরিফ চৌধুরী জানান, আগামী মার্চে ছবিটি মুক্তি দিতে চান তিনি।

শরিফ চৌধুরী  ‘আমি চেষ্টা করছি ছবিটি মার্চ মাসে মুক্তি দিতে। চলচ্চিত্রের স্বনামধন্য শিল্পীদের দিয়ে আমি ছবিটি করেছি। আশা করি, ছবির গল্প ও শিল্পীদের অভিনয়, দুটোই দর্শকদের মন কাড়বে।’

ছবির গল্প নিয়ে প্রযোজক  বলেন, ‘সমাজে যারা ক্রাইম করছে, তারা কেউ মহাশূন্য থেকে আসেনি। এরা আমাদের সমাজের, আমাদের পরিবারের সদস্য। কোনো বিশেষ কারণে তারা এ পথে পা বাড়ায়। এর পর কী হয়, সেই বিষয়টিই আমি চলচ্চিত্রের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। আমি বিশ্বাস করি, চলচ্চিত্র শক্তিশালী গণমাধ্যম, বিনোদনের পাশাপাশি কিছু মেসেজ দিতে চাই দর্শকদের।’

শরিফ আরো বলেন, ‘আমি সব সময় সুন্দর গল্প নিয়ে কাজ করতে চাই। গল্প পছন্দ হলে তার পর চিন্তা করি এই ছবি কোন পরিচালককে দিয়ে নির্মাণ করব। কোন চরিত্রের জন্য কোন শিল্পীকে দিয়ে কাজ করানো যায়। এই ছবিতে আমি পরিচালক হিসেবে সায়মন তারিক সাহেবকে নিয়েছি। তিনি এ ধরনের গল্প নিয়ে ভালো কাজ করেন।’

আনিসুর রহমান মিলন, শায়লা সাবি, শাহরিয়াজ ও বিপাশা কবির ছাড়া ছবিতে অভিনয় করেছেন জেফ, সাদিয়া আফরিন, বড়দা মিঠু, অমিত হাসান, মিজু আহম্মেদ, আহমেদ শরিফ।

গানের কথা লিখেছেন সুদীপ কুমার দিপ। কণ্ঠ দিয়েছেন তানজিলা রুমা, লেমিস, প্রতীক হাসান। সংগীত পরিচালনা করেছেন আলী আকরাম শুভ। গানের কোরিওগ্রাফি করেছেন হাবিব।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451