মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ময়মনসিংহে শ্রমিককে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ৬ জানুয়ারী, ২০১৭
  • ৩৭৪ বার পড়া হয়েছে

ময়মনসিংহ প্রতিনিধিঃ 

ময়মনসিংহ শহরের আকুয়া ওয়্যারলেস এলাকায় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে খুন হয়েছেন ফরহাদ (২০) নামের এক ওয়েল্ডিং শ্রমিক।

গতকাল বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।

নিহত ফরহাদের বাড়ি আকুয়া ওয়্যারলেসের (কেপিআই) পেছনে উলুঙ্গাপাড়া গ্রামে। তাঁর বাবার নাম ফজলু।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, খুনিদের পরিচয় পাওয়া গেছে। গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ওসি ও ঘটনার প্রত্যক্ষদর্শী বন্ধু সবুজ জানান, রাত সাড়ে ১১টার দিকে হেঁটে বাসায় ফিরছিলেন ফরহাদ। পথে আকুয়া ওয়্যারলেস (কেপিআই) ফটকের বিপরীতে তছলিম, রুমান, এলাহী, শান্ত এবং অজ্ঞাত আরো চার-পাঁচজন মিলে অটোরিকশা দিয়ে তাঁদের গতিরোধ করে। অটো থেকে নেমে এসে তছলিম ও রুমান ফরহাদকে এলোপাতাড়ি কোপাতে থাকে। তখন জীবন বাঁচাতে সবুজ দৌড়ে সামনে গিয়ে স্থানীয়দের খবর দেয়।

পরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত অবস্থায় ফরহাদকে নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রওনা হয়। কিন্তু পথেই তাঁর মৃত্যু হয়।

সবুজ আরো জানান, আকুয়ার গরুখোয়ার মোড়ে ক্যারম খেলা নিয়ে চার মাস আগে কথাকাটাকাটির জের ধরে ফরহাদকে কুপিয়ে হত্যা করা হয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451