মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

দুর্নীতির অভিযোগে নেতানিয়াহুকে জিজ্ঞাসাবাদ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০১৭
  • ৩১৭ বার পড়া হয়েছে

বিবিসি: 

দুর্নীতির কিছু অভিযোগ তদন্তের অংশ হিসেবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।

দেশটির আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

মন্ত্রণালয় জানায়, ‘ব্যবসায়ীদের কাছ থেকে সুবিধা নেওয়ার’ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে নেতানিয়াহুকে।

স্থানীয় সময় সোমবার তদন্তকারীরা যান নেতানিয়াহুর বাসভবনে। এর আগে নিজেকে নির্দোষ বলে দাবি করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। তিনি বিষয়টি অতিরঞ্জিত না করতে গণমাধ্যম ও রাজনৈতিক বিরোধীদের হুঁশিয়ার করে দেন।

‘কিছুই হবে না, কারণ কিছুই নেই’, বলেন নেতানিয়াহু।

ইসরায়েলের সংবাদপত্র জেরুজালেম পোস্টের খবরে বলা হয়, নিজ বাসভবনে নেতানিয়াহুকে তিন ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়।

ওই সংবাদমাধ্যম জানায়, নেতানিয়াহুর বিরুদ্ধে দেশি-বিদেশি ব্যবসায়ীদের কাছ থেকে অবৈধ উপহার হিসেবে হাজার হাজার ডলার নেওয়ার অভিযোগ আছে।

এদিকে, নেতানিয়াহুর বিরোধীরা গত কয়েক মাসে বেশ কিছু কেলেঙ্কারির বিষয়ে তদন্ত করার আহ্বান জানিয়েছেন। যদিও ওই কেলেঙ্কারিগুলোর কোনোটাই অভিযোগ আকারে দাঁড় করানো হয়নি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451