বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

গুলশানে ডিসিসি মার্কেটে আগুন , ধসে পড়েছে একাংশ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০১৭
  • ১৮১ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক: 

রাজধানীর গুলশান ১ নম্বরে সাবেক ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) মার্কেটে আগুন লেগেছে। মার্কেট ভবনের একাংশ এরই মধ্যে ধসে পড়েছে।

ধসে পড়া অংশে কাঁচাবাজার ও বেশ কিছু কাঁচামালের দোকান ছিল।

গতকাল সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে মার্কেটের পূর্ব পাশের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয় বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে।

আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। কিন্তু সকাল সাড়ে ৮টায় শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।

ঘটনাস্থলে উপস্থিত ফায়ার সার্ভিসের উপপরিচালক সমর চন্দ্র বিশ্বাসের নেতৃত্বে আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে ২২টি ইউনিট।

সমর চন্দ্র বিশ্বাস জানান, আগুন লাগার কারণ জানা যায়নি। তবে ভয়াবহ এই আগুন নেভাতে ফায়ার সার্ভিসের সদস্যরা চেষ্টা করে যাচ্ছেন।

এদিকে সকাল ৮টা ৩৫ মিনিটে ঘটনাস্থলে আসেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক। তিনি ঘটনাস্থল পরিদর্শন করে সাংবাদিকদের জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এর আগে মঙ্গলবার সকালে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ঘটনাস্থলে দাঁড়িয়ে আছেন ব্যবসায়ীরা। তাঁরা অনেকেই অগ্নিকাণ্ডে তাঁদের ক্ষয়ক্ষতির বিবরণ দিয়ে গিয়ে কান্নায় ভেঙে পড়েন।

ডিসিসির এই বাজারে প্রায় দেড় হাজার দোকান আছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451