রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ইসি গঠনে রাষ্ট্রপতির সঙ্গে আ’লীগের সংলাপ ১১ জানুয়ারি

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০১৭
  • ১৪৮ বার পড়া হয়েছে
অনলাইন ডেস্কঃ  নির্বাচন কমিশন (ইসি) গঠন নিয়ে আলোচনার জন্য চতুর্থ ধাপে ছয়টি রাজনৈতিক দল বঙ্গভবনের আমন্ত্রণ পেয়েছে। দলগুলোর মধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগও রয়েছে।সোমবার রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এ তথ্য জানিয়েছেন।তিনি বলেন, ‘ছয়টি দলকে তাদের কার্যালয়ের ঠিকানায় চিঠি পাঠানো হয়েছে। আওয়ামী লীগের সঙ্গে ১১ জানুয়ারি বিকাল ৪টায় আলোচনা করবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।’রাষ্ট্রপতি বাকি পাঁচটি দলের মধ্যে ৮ জানুয়ারি গণতন্ত্রী পার্টি ও গণফোরাম এবং ৯ জানুয়ারি বাসদ, জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডি ও ইসলামী আন্দোলনের সঙ্গে আলোচনা করবেন।ইসি গঠন নিয়ে গত ১৮ ডিসেম্বর সংসদের বাইরে থাকা বিএনপির সঙ্গে আলোচনার মধ্যে দিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাষ্ট্রপতির এই সংলাপ শুরু হয়। এনিয়ে নিবন্ধিত ২২টি রাজনৈতিক দলকে আলোচনার জন্য ডাকলেন রাষ্ট্রপতি।বঙ্গভবনের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘আওয়ামী লীগের সঙ্গে আলোচনার মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাষ্ট্রপতির চলমান আলোচনা শেষ হতে পারে।’দলগুলোর সঙ্গে আলোচনার মাধ‌্যমে একটি সার্চ কমিটি গঠন করবেন রাষ্ট্রপতি; তাদের সুপারিশের ভিত্তিতে নতুন নির্বাচন কমিশন গঠন করা হবে, যাদের অধীনে আগামী সংসদ নির্বাচন হবে।কাজী রকিবউদ্দীন আহমদ নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষে আগামী ফেব্রুয়ারিতে শেষ হচ্ছে। ইসি গঠনের সাংবিধানিক এখতিয়ার রাষ্ট্রপতির।
বিএনপি ছাড়াও রাষ্ট্রপতি এরমধ্যে জাতীয় পার্টি, এলডিপি, কৃষক-শ্রমিক-জনতা লীগ, জাসদ (ইনু), ওয়ার্কার্স পার্টি, বিএনএফ, ইসলামী ঐক্যজোট, জাতীয় পার্টির সঙ্গে আলোচনা সেরে ফেলেছেন রাষ্ট্রপতি। তরীকত ফেডারেশন ও বিজেপির সঙ্গে ৩ জানুয়ারি আলোচনায় বসবেন আবদুল হামিদ। এরপর আলোচনা করবেন সিপিবি, ন্যাপ, সাম‌্যবাদী দল, বিকল্প ধারা ও জেএসডির সঙ্গে।

প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451