শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন আশুলিয়ার বিএনপি নেতা হেলাল উদ্দিন দেশের জনপ্রিয় চিত্রনাট্যকার ও পরিচালক শফিক সাগর: সংগ্রাম থেকে সাফল্যের গল্প পরিবেশ মন্ত্রীর সঙ্গে সাউথ এশিয়া কো-অপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রামের মহাপরিচালকের সাক্ষাৎ আশুলিয়ায় গাঁজাসহ বিভিন্ন মাদক ব্যবসায় ফুলেফেঁপে উঠছে কারবারিরা লাখ লাখ টাকার মালিক আশুলিয়ায় কিশোর গ্যাং ও মাদক সন্ত্রাসীদের কাছে জিম্মি ব্যবসায়ীসহ সাধারণ মানুষ ডিবি পুলিশের পৃথক অভিযানে দুই ডাকাত ও কিশোর গ্যাংয়ের তিন সদস্যসহ ৫জন গ্রেফতার ঢাকা জেলার আশুলিয়ায় “জামগড়া পুলিশ ক্যাম্পের” শুভ উদ্বোধন আশুলিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মতবিনিময় সভা অনুষ্ঠিত! রাজবাড়ী থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় নিখোঁজ অর্ধশশতাধিক মানুষ! স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ: বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস

রাজউকের সহকারী পরিচালকসহ ৪ জন কারাগারে

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ২ জানুয়ারী, ২০১৭
  • ২৯৬ বার পড়া হয়েছে

আদালত প্রতিবেদক: 

প্রায় সাড়ে তিন কোটি টাকা আত্মসাতের অভিযোগে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সহকারী পরিচালকসহ চারজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

আসামিরা হলেন রাজউকের সহকারী পরিচালক (প্রাক্তন কানুনগো) মো. মিজানুর রহমান, রাজউকের এস্টেট পরিদর্শক (প্রাক্তন সার্ভেয়ার) মো. জাকির হোসেন, শেরপুর উপজেলা ভূমি অফিসের কানুনগো (প্রাক্তন সার্ভেয়ার) মো. আবু তাহের ও কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত ভূমি অধিগ্রহণ শাখার কর্মকর্তা (প্রাক্তন কানুনগো) মো. মাঈনুল হক।

আজ সোমবার ঢাকার জেলা ও দায়রা জজ এস এম কুদ্দুস জামান এ আদেশ দেন। এ আদালতে আসামিরা তাঁদের আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন।

শুনানি শেষে বিচারক জামিনের আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

নথি থেকে জানা যায়, ২০১৬ সালের ২৯ আগস্ট নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় ১২ আসামির বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

এজাহারে বলা হয়, ১৯৯৭ সালের ৪ নভেম্বর থেকে ৬ নভেম্বর পর্যন্ত আসামিরা যোগসাজসে রাজউকের পূর্বাচল প্রকল্পের কামতা মৌজায় আরএস ১৫৬৪ নম্বর দাগে বেশি গাছপালা দেখিয়ে এবং সরকারি গাছের মালিকানা বিভিন্ন ব্যক্তির নামে দেখিয়ে তিন কোটি ৪৬ লাখ ৫১ হাজার ৮৯৭ টাকা আত্মসাৎ করেন।

এ মামলার পর আসামিরা এত দিন পলাতক ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451