রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

শিমুলিয়া-কাওরাকান্দি রুটে ফেরি চলাচল বন্ধ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ২ জানুয়ারী, ২০১৭
  • ৪১৫ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ 

ঘন কুয়াশার কারণে মুন্সীগঞ্জের শিমুলিয়া থেকে মাদারীপুরের কাওরাকান্দি পর্যন্ত নৌপথে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।

গতকাল রোববার দিবাগত রাত ১১টার দিকে ফেরি চলাচল বন্ধ করা হয়।

ফেরি চলাচল বন্ধ হওয়ায় মাঝপদ্মায় পণ্য ও যাত্রীবাহী শতাধিক যানবাহন নিয়ে আটকা পড়েছে ১০টি ফেরি। পারাপারের জন্য অপেক্ষায় রয়েছে ছোট-বড় মিলিয়ে কয়েকশ যানবাহন। ফলে দীর্ঘ সময় ধরে যাত্রী ও পরিবহন শ্রমিকরা চরম ভোগান্তিতে রয়েছেন।

বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক গিয়াস উদ্দিন পাটোয়ারী জানান, রোববার সন্ধ্যা থেকেই কুয়াশার তীব্রতা বাড়তে থাকে। ঝুঁকি এড়াতে রাত ১১টার দিকে বন্ধ করে দিতে হয় এই রুটের ফেরি চলাচল। তবে কুয়াশা কেটে গেলে আবার ফেরি চলাচল স্বাভাবিক হবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451