রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

রাজধানীর কাফরুলে জেএসসিতে ফেল করায় ছাত্রীর আত্মহত্যা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ১ জানুয়ারী, ২০১৭
  • ১৮১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর কাফরুল থানা এলাকার পূর্ব শেওড়াপাড়া এলাকায় জেএসসি পরীক্ষায় ফেল করায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এক ছাত্রী।

গতকাল শনিবার রাতে এ ঘটনা ঘটে।

নিহত ছাত্রীর নাম শাহিদা আক্তার মুন্নি (১৬)। তার গ্রামের বাড়ি ময়মনসিংহের ত্রিশাল উপজেলায়।

আজ রোববার সকালে তার আত্মহত্যার বিষয়টি জানিয়েছেন কাফরুল থানার কর্তব্যরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই)  হোসনে আফরোজ।

নিহতের পরিবারের বরাত দিয়ে হোসনে আফরোজ জানান,  জেএসসি পরীক্ষার ফল পাওয়ার পর মুন্নি জানতে পারে যে সে পরীক্ষায় ফেল করেছে। এর পর থেকে স্বভাবতই তার মন খারাপ ছিল। একা একা ঘরে বসে থাকত। কারো সঙ্গে তেমন কথা বলত না। গত রাতে সে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়েছে। পরে পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে গতকাল দিবাগত রাত ২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশের এই কর্মকর্তা আরো জানান, নিহত ছাত্রীর লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে রাখা রয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

 


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451