বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

থার্টিফার্স্টে ঢাকায় হামলার শঙ্কা, সতর্ক করল যুক্তরাষ্ট্র

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০১৬
  • ১৮০ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক:

আসছে ৩১ ডিসেম্বর রাতে (থার্টিফার্স্ট নাইট) ঢাকায় সন্ত্রাসী হামলার আশঙ্কা করছে যুক্তরাষ্ট্র। এ জন্য বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের সতর্ক করে দিয়েছে দেশটি।

গতকাল বৃহস্পতিবার ঢাকায় মার্কিন দূতাবাস থেকে প্রকাশিত বিবৃতিতে এ সতর্কতা জারি করা হয়।

ব্যাপক জনসমাগমস্থল বা ভিড় এবং যেসব এলাকায় বিদেশি নাগরিকরা বেশি চলাফেরা করেন, এমন জায়গা এড়িয়ে চলারও পরামর্শ দেওয়া হয়েছে ওই বিবৃতিতে।

এ ছাড়া মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের টুইটার অ্যাকাউন্টে জানানো হয়, ‘নববর্ষ উদযাপন সামনে রেখে বাংলাদেশ সরকার ঢাকায় নিরাপত্তা বাড়ানোর ঘোষণা দিয়েছে। ছুটির মৌসুমে স্থানীয় নিরাপত্তা উন্নয়নের ব্যাপারে সতর্ক থাকুন।’

ঢাকায় দূতাবাসের বিবৃতিতে বলা হয়, ‘বাংলাদেশে জঙ্গিবাদী সহিংসতার আশঙ্কা বিদ্যমান। ২০১৬ সালের ১০ জানুয়ারি ভ্রমণ-সতর্কতা এখনো কার্যকর এবং সন্ত্রাসী হামলা এখনো হতে পারে।’

গত বুধবার রাজধানীর মিরপুর এলাকা থেকে নিষিদ্ধ সংগঠন জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) পাঁচ সদস্যকে গ্রেপ্তারের কথা জানায় আইনশৃঙ্খলা বাহিনী। তারা থার্টিফার্স্ট নাইট রাজধানীতে নাশকতার পরিকল্পনা নিয়ে বিস্ফোরক সংগ্রহ করছিল বলে জানায় পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।

সিটিটিসির প্রধান মনিরুল ইসলাম জানান, পাঁচজনের হেফাজত থেকে ৩০ কেজি তরল ও পাউডারজাতীয় বিস্ফোরক পদার্থ, বোমা তৈরির বৈদ্যুতিক সরঞ্জাম ও বই উদ্ধার করা হয়। তিনি জানান, প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে ওই পাঁচজন স্বীকার করেছে, তারা জেএমবির পুরোনো ধারার সক্রিয় সদস্য। জেএমবির রাজশাহী এলাকার দায়িত্বপ্রাপ্ত জিয়া, হায়দার ও শহীদুল্লাহর নির্দেশ ও পরামর্শ অনুযায়ী, ঢাকা শহরে থার্টিফার্স্ট নাইটে নাশকতার পরিকল্পনা নিয়ে বিস্ফোরক সংগ্রহ করছিল।

গ্রেপ্তার পাঁচজন হলেন—মো. রিয়াজ ওরফে ইঞ্জিনিয়ার ওরফে রাকিব, মো. আবু বিন সা‌ঈম ওরফে বাপ্পি ওরফে অপু, কাজী আবদুল্লাহ আল ওসমান ওরফে আহসান, মো. সোহাগ ওরফে চেয়ারম্যান ও মো. মামুন ওরফে হিমেল।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451