বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

শীতলক্ষ্যায় নৌকাডুবিতে নিহত ১, নিখোঁজ ৫

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০১৬
  • ৪২০ বার পড়া হয়েছে
পুরনো ছবি

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কাপাসিয়া উপজেলায় শীতলক্ষ্যা নদীতে নৌকাডুবিতে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় পাঁচজন নিখোঁজ হয়েছেন।

আজ শুক্রবার সন্ধ্যায় পার্শ্ববর্তী নরসিংদী জেলার শিবপুর উপজেলার পারাতলা থেকে নৌকায় করে নদী পারাপারের সময় কাপাসিয়া উপজেলার তারাগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। যাত্রীরা একটি অনুষ্ঠানে যোগদান করতে যাচ্ছিলেন।

নিহত যুবকের নাম আতিক বলে জানা গেছে। তাঁর বয়স ২৬।

পুলিশ জানায়, কাপাসিয়ার তারাগঞ্জে তাজউদ্দিন ময়েজউদ্দিন স্মৃতি সংসদ পক্ষকালব্যাপী বিজয় দিবসের অনুষ্ঠানের আয়োজন করেছে। এ অনুষ্ঠানে আজ ঢাকা থেকে নামিদামি শিল্পীদের অংশগ্রহণের কথা। এ অনুষ্ঠানে যোগদানের জন্য একটি নৌকায় চড়ে নারী শিশুসহ ২০-২১ জন যাত্রী পারাতলা থেকে তারাগঞ্জ বাজার খেয়াঘাটে আসছিল।

এ সময় মাঝনদীতে নৌকা ডুবির ঘটনা ঘটে। অধিকাংশ যাত্রী সাঁতরে তীরে উঠতে পারলেও পাঁচ-ছয়জন নিখোঁজ হয়। স্থানীয়রা চেষ্টা করে একজনের লাশ উদ্ধার করেছে।

কাপাসিয়া উপজেলার চেয়ারম্যান খন্দকার আজিজুর রহমান পেরা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এখন পর্যন্ত একজনের লাশ উদ্ধার করা হয়েছে। পাঁচ-ছয়জনের মতো নিখোঁজ রয়েছে।

নিখোঁজদের উদ্ধারের জন্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টঙ্গী স্টেশন থেকে ডুবুরিদল ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451