বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

জ্বালানি তেলের দাম কমতে পারে জানুয়ারিতে : অর্থমন্ত্রী

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ২৮ ডিসেম্বর, ২০১৬
  • ৩৫০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, আগামী বছরের জানুয়ারিতে জ্বালানি তেলের দাম কমতে পারে।

আজ বুধবার দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রী।

আবুল মাল আবদুল মুহিত বলেন, জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের বিষয় নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করা হবে। এ মাসেই আলোচনার কথা ছিল। কিন্তু প্রধানমন্ত্রীর সময় হচ্ছে না। তাই বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নিতে দেরি হচ্ছে।

মন্ত্রী বলেন, অর্থনীতির অবস্থা ভালো। অর্থনৈতিক প্রবাহ ভালো। ২০১৬-১৭ অর্থবছরে মোট দেশজ উৎপাদন (জিডিপি) ৭ দশমিক ৫ শতাংশ হবে বলে আশা করছেন তিনি।

প্রবাসী-আয়  (রেমিট্যান্স) প্রবাহ কমছে কেন, সেই প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, প্রবাসীরা হুন্ডিতে টাকা পাঠাচ্ছেন। তাই রেমিট্যান্স কিছুটা কমেছে।

ব্রিফিংয়ের আগে অর্থমন্ত্রী সাধারণ বিমা করপোরেশনের লভ্যাংশের চেক গ্রহণ করেন। গত অর্থবছরে লভ্যাংশ হয়েছে ৩০ কোটি টাকা। এর আগের বছরে লভ্যাংশ হয়েছিল ২৫ কোটি টাকা।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451