রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

তালার দরবার স্তম্ভ বৃটিশ হটাও আন্দোলনের সাক্ষী

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ২৮ ডিসেম্বর, ২০১৬
  • ২৩১ বার পড়া হয়েছে

 

সেলিম হায়দার,তালা:

বৃটিশ বিরোধী আন্দোলনের স্মৃতি হিসেবে আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে

তালা বাজারের ‘দরবার স্তম্ভ’। প্রাচীন এ স্তম্ভটির নিচের দিকে ২ দশমিক ৮ মিটার বেড়,

ক্রমশ সরু হয়ে উপরের দিকে উঠেছে ৩ দশমিক ৭ মিটার উচ্চতায়। ১৯১১ সালে ১২

ডিসেম্বর বঙ্গভঙ্গ রদের ঘোষণা এলে তত্ধসঢ়;কালীন বৃটিশ বিরোধী সংগঠক ও রাজনীতিক

রাজকুমার বসু স্তম্ভ স্থাপন করে দিনটি উদযাপন করেন।

খুলনা-পাইকগাছা মহাসড়কের পাশে নির্মিত দরবার স্তম্ভটি অবৈধ স্থাপনায় ঢাকা

পড়েছিল। সরকারের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে এটি আবারো দৃশ্যমান হয়েছে।

প্রতœতত্ত্ব অধিদপ্তর এটিকে পুরাকীর্তি হিসেবে ঘোষণা করেছে। তবে দরবার স্তম্ভের

সেই লাল ইটের চিহ্ন আজ অনেকটাই বিলীনের পথে। স্তম্ভের আশপাশে গড়ে উঠেছে

অবৈধ দোকান। স্থাপনাটির এতোই বেহাল দশা যে, এর পেছনে এখন শৌচাগারও হয়েছে।

স্থানীয় বাসিন্দা ও পাশের মুদি দোকানদার বজলুর রহমান (৫০) বলেন, শুনেছি ১৯০৫ সালে

বঙ্গভঙ্গ আন্দোলন হয়েছিল। কিভাবে ইংরেজ হটানো যায় তার পরিকল্পনাও এখানে বসেই করা

হতো। স্থানীয় আরেক বাসিন্দা এমেনন্দ্র পাল (৮০) বলেন, ‘দরবার স্তম্ভটি আমরাও ছোট

সময় থেকে দেখছি। এই স্তম্ভের পাশে এক সময় দরবার মেলা হতো। অনেকেই আবার বলেন,

রাজারা এখানে দাঁড়িয়ে খাজনা আদায় করতেন। সাতক্ষীরা শহর থেকে বাস, মাহিন্দ্রা

অথবা মোটরসাইকেলে করে দরবার স্তম্ভে যাওয়া যায় খুব সহজেই।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451