বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

শরণখোলা মৌমিতা হত্যা : হত্যাকারীর ফাঁসির দাবি

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ২৪ ডিসেম্বর, ২০১৬
  • ৪৪৭ বার পড়া হয়েছে

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট : বাগেরহাটের শরণখোলা উপজেলার মৌমিতা আক্তার মায়া (৯) হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুর ১২টা থেকে প্রায় ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত এ কর্মসূচিতে রায়েন্দা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, রাজনৈতিক নেতা ও সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।
প্রথমে বিক্ষোভ মিছিলটি উপজেলা সদর রায়েন্দা বাজার প্রদক্ষিণ করে। পরে শরণখোলা প্রেসক্লাবের সামনে মানববন্ধন শেষে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা হত্যাকারী আলামিনকে দ্রুত বিচারের আওতায় এনে ফাঁসি কার্যকরের দাবি জানিয়েছেন।
সমাবেশে বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এমএ রাশিদ আকন, রায়েন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্রেসক্লাবের সভাপতি আসাদুজ্জামান মিলন, রায়েন্দা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইয়েদুল হক, সমাজসেবক এম ওয়াদুদ আকন ও আবুল হেসেন নান্টু প্রমুখ।
উল্লেখ্য, গত ১৯ ডিসেম্বর শরণখোলা উপজেলার মঠেরপাড় গ্রামের রায়েন্দা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী মায়াকে তার সৎ বাবা আলামিন হাওলাদার (৩০) ধর্ষণের পর চানাচুরের সঙ্গে কীটনাশক খাইয়ে হত্যা করে। আলামিনকে ওইদিন বিকেলে গ্রেপ্তার করা হয়। বর্তমানে সে জেলে রয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451