বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সুনামিতে মুহূর্তেই ধ্বংস হয়ে যেতে পারে নিউইয়র্ক

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ১২ ডিসেম্বর, ২০১৬
  • ২৮৭ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

স্পেনে ভূমিধসের কারণে সৃষ্ট ‘মেগাসুনামি’র ঢেউ যেকোনো সময় যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ও মিয়ামি শহর নিশ্চিহ্ন করে দিতে পারে। এক বিশেষজ্ঞ এ দাবি করেছেন।

ইউনিভার্সিটি লন্ডন কলেজের দুর্যোগবিষয়ক বিশেষজ্ঞ ড. সিমন ডে বলেছেন, ‘ক্যানারি দ্বীপপুঞ্জে কামব্রি ভিয়েজা আগ্নেয়গিরির অগ্নুৎপাতের কারণে ভূমিধসের সম্ভাবনা রয়েছে। আর এই ভূমিধসের কারণে আটলান্টিকজুড়ে সুনামির আশঙ্কা রয়েছে।’

এই বিশেষজ্ঞ বলেন, ‘এই মহাপ্রলয় ১০ ফুট (৩ মিটার) উঁচু ঢেউ সৃষ্টি করে ব্রিটেনের দক্ষিণ-পশ্চিম উপকূলে আঘাত হানতে পারে। যদি মরক্কোর পশ্চিম উপকূল থেকে মাত্র ৬০ মাইল দূরে আটলান্টিক মহাসাগরের তীরে অবস্থিত স্পেনের কাছে ক্যানারি দ্বীপপুঞ্জে একটি ভূমিধস হয় তাহলে এই সুনামি আঘাত হানবে।’

নিউইয়র্ক, বোস্টন ও মিয়ামি, সেই সঙ্গে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে ধ্বংসলীলা চালাতে পারে এই ভয়াবহ সুনামি। এ ছাড়া মধ্য ও দক্ষিণ আমেরিকার দেশগুলোতেও আঘাত হানতে পারে বলে এই বিজ্ঞানী সতর্ক করে দিয়েছেন।

সিমন ডে বলেন, কামব্রি ভিয়েজা আগ্নেয়গিরি সমুদ্রে এক খণ্ড জমির মতো, যা স্বায়ত্ত্বশাসিত অঞ্চল ‘আইল অব ম্যানের’ আয়তনের সমান। এর কারণে একটি উঁচু পানির দেয়াল সৃষ্টি হবে, যেমনটি জনপ্রিয় চলচ্চিত্র ‘দ্য ডে আফটার টুমোরোতে’ দেখানো হয়েছে।

সিমন ডেইলি এক্সপ্রেসকে বলেছেন, ‘একটি ঢেউ বক্ররেখায় ব্রিটেনের দিকে যেতে পারে। কিন্তু এটি আমেরিকার ওপর বড় ধরনের আঘাত হানবে।’

ড. সিমন ১৫ বছর গবেষণা শেষে এই তথ্য জানিয়েছেন। তিনি স্বীকার করেছেন, অনেকেই তাঁর এই গবেষণার তথ্যকে ইতিবাচকভাবে নেয়নি। তিনি বলেন, ‘এটি বিতর্কের ১৫ বছর। এখানে অনেক বিষয় রয়েছে। কিন্তু এখানে আমার মতই তুলে ধরা হয়েছে।’

এ ব্যাপারে ড. সিমন সবাইকে প্রস্তুত থাকার পরামর্শ দিয়েছেন। তাঁর এই গবেষণা তথ্যের ব্যাপারে অনেকে দ্বিমত পোষণ করলেও মার্কিন কর্তৃপক্ষ এটাকে বেশ আমলে নিয়েছে।

মার্কিন ভূতাত্বিক জরিপ সংস্থা এবং জাতীয় সমুদ্র ও বায়ুমণ্ডলবিষয়ক প্রশাসন (এনওএএ) উপকূলে বসবাসরত অধিবাসীদের এই ধরনের দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি নিতে বলেছে।

সুত্রঃ দ্য সান


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451