সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

মানুষ যা সিদ্ধান্ত নেওয়ার তা নিয়ে নিয়েছে : আইভী

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ১২ ডিসেম্বর, ২০১৬
  • ৪২১ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ প্রতিবেদকঃ

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াৎ আইভী বলেছেন, ‘মানুষ যা সিদ্ধান্ত নেওয়ার তা নিয়ে নিয়েছে। নারায়ণগঞ্জে আওয়ামী লীগ ও বিএনপি একাকার হয়েছে আইভীর জন্য। এখানে কোনো দল নেই।’

আজ রোববার নগরীর ২৬ ও ২৭ নম্বর ওয়ার্ডে গণসংযোগ করেন সেলিনা হায়াৎ আইভী।

সেলিনা হায়াৎ আইভী বলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৭০ ভাগ উন্নয়নের কাজ হয়েছে। নির্বাচিত হলে ৩০ ভাগ কাজ হবে।

সেনা মোতায়েন নিয়ে আইভী বলেন, নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নিবে সেটাই সিদ্ধান্ত। এখন নির্বাচন করতে এসে অনেকে অনেক কিছু বলে। কেন জনগণের ওপর বিশ্বাস করতে পারছে না। এটা তাদের দুর্বলতা। নারায়ণগঞ্জের ধারাবাহিকতায় নির্বাচন সব সময়ই সুষ্ঠু হয়েছে। ২০০৩ সালে জোট সরকারের সময় নির্বাচন করেছিলাম। তখনই তো জনগণ রায় দিয়েছে।’

আইভী আরো বলেন, ‘প্রভাবিত করার কিছু নেই। নারায়ণগঞ্জের জনগণ তাদের নিজেদের সিদ্ধান্ত নিজেরা নিবে। আমি অলিগলিতে দাঁড়িয়ে কাজ করেছি। লোকজন সাখাওয়াত সাহেবকে কোনোদিন দেখেছে কি না আমার সন্দেহ আছে। মানুষ যা সিদ্ধান্ত নেওয়ার তা নিয়ে নিয়েছে।’

আইভী আরো  বলেন, ‘নির্বাচিত হলে ওয়াসা নারায়ণগঞ্জ থেকে পরিচালিত করব। তাহলে পানি সমস্যা থাকবে না।’


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451