মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

নিরপেক্ষ ইসির অধীনেই জাতীয় নির্বাচনে যাবে বিএনপি, শামা ওবায়েদ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ১১ ডিসেম্বর, ২০১৬
  • ২৪৩ বার পড়া হয়েছে

নিরপেক্ষ নির্বাচন কমিশনের (ইসি) অধীনে বিএনপি জাতীয় সংসদ নির্বাচনে যাবে বলে মন্তব্য করেছেন দলটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু।

আজ শনিবার দুপুর ১২টায় ফরিদপুর শহরের পূর্বখাবাসপুর মোড়ে অবস্থিত একটি হোটেলে আয়োজিত এক নাগরিক সংলাপে এ কথা বলেন শামা ওবায়েদ।

নিরপেক্ষ ও শক্তিশালী নির্বাচন কমিশন গঠন শীর্ষক ওই নাগরিক সংলাপের আয়োজন করে সম্মিলিত পেশাজীবী পরিষদ। এতে সভাপতিত্ব করেন পরিষদের আহ্বায়ক ডা. আলী আকবর হাওলাদার।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেন, ‘আমরা সব লোকাল নির্বাচনে অংশ নিয়েছি। সামনে একটি স্বাধীন নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠিত হলেই আমরা জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করব। নির্বাচনের সময়ে কী ধরনের সরকার থাকবে তা বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া অতি শিগগিরই রূপরেখা ঘোষণা করবেন জাতির উদ্দেশে। তার পরই সারা দেশে যদি অনুকূল পরিবেশ থাকে এবং জনগণ যদি ভোট দেওয়ার অবস্থা দেখে তাহলেই বিএনপি নির্বাচনে যাবে।’

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন যশোর শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান অধ্যাপক এ বি এম সাত্তার, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোদারেস আলী ইসা, ফরিদপুর আইনজীবী সমিতির সভাপতি আসাদুর রহমান খান মিলু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব, বিশিষ্ট চিকিৎসক ডা. ফারুকুজ্জামান, সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব অ্যাডভোকেট হামিদুল হক ঝন্টু, অ্যাডভোকেট হাফিজুর রহমান হাফিজ, ফরিদপুর শহর বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর মিয়া, অধ্যাপক শওকত আলী প্রমুখ। সংলাপে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451