মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

ফেব্রুয়ারিতে ভারত যেতে চান প্রধানমন্ত্রী

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ১১ ডিসেম্বর, ২০১৬
  • ২০৯ বার পড়া হয়েছে

 

অনলাইন ডেস্ক:

আগামী ফেব্রুয়ারি মাসে ভারত সফরে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ শনিবার বিকেলে ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম জে আকবর প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর সরকারি বাসভবন গণভবনে দেখা করতে যান। এ সময় ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে ভারত সফরে যাওয়ার আগ্রহ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।

বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ কথা জানান বলে বার্তা সংস্থা ইউএনবির এক খবরে জানানো হয়েছে।

ইহসানুল করিম বলেন, ‘প্রতিবেশী দেশ ভারত সফরে যাওয়ার বিষয়ে এখন দুই দেশের কর্মকর্তারা মিলে সময়সূচি ঠিক করবেন।’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে চলতি মাসের ১৮ তারিখ শেখ হাসিনার ভারত সফরে যাওয়ার কথা ছিল। তবে শেষ মুহূর্তে তা বাতিল হয়ে যায়।

গত ১৬ অক্টোবর ভারতের গোয়ায় নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। এ ছাড়া শেখ হাসিনার আমন্ত্রণে ২০১৫ সালের ৬ ও ৭ জুন বাংলাদেশ সফর করে যান নরেন্দ্র মোদি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451