শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

আমি শুধু নোয়াখালীর নয় ,বাংলাদেশের মন্ত্রী : সেতুমন্ত্রী

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ১১ ডিসেম্বর, ২০১৬
  • ২১৭ বার পড়া হয়েছে

বিশেষ অঞ্চলের উন্নয়নের চেয়ে সারা দেশের উন্নয়নে ভারসাম্য প্রতিষ্ঠায় কাজ করবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ শনিবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে নোয়াখালী সমিতির দেওয়া গণসংবর্ধনায় সেতুমন্ত্রী এ কথা জানান। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় তাঁকে এ সংবর্ধনা দেওয়া হয়।

ওবায়দুল কাদের বলেন, ‘আমি মন্ত্রী বাংলাদেশের, নোয়াখালীর নয়। নোয়াখালীর যা পাওনা নোয়াখালীতে আমি সেটা দিতে সর্বাত্মক চেষ্টা করব। কিন্তু দেশের অন্য জায়গাকে বঞ্চিত করে আমি নোয়াখালীতে উন্নয়ন করব এই মানসিকতা আমার নেই।’

সেতুমন্ত্রী আরো বলেন, ‘মানুষের ভালোবাসায় তৃণমূল থেকে দেশের রাজনীতির শীর্ষস্থানীয় পদে আসীন হয়েছি।’ দলের দেওয়া দায়িত্ব পালনে তিনি সহযোগিতা কামনা করার পাশাপাশি সবাইকে ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশের জন্য কাজ করার আহ্বান জানিয়ে বলেন, ‘দেশ উন্নত হলে ব্যক্তি মানুষেরও উন্নতি হবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451