বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

‘আগের সেই বাংলাদেশ এখন আর নেই’

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ১০ ডিসেম্বর, ২০১৬
  • ২৮৮ বার পড়া হয়েছে

ক্রীড়া প্রতিবেদকঃ

বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে তাঁর পরিচয়টা অনেক পুরোনো। প্রতিপক্ষ বাংলাদেশকে তো কাছে থেকে দেখছেন অনেক আগে থেকেই, তা ছাড়া বেশ কিছুদিন থেকে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটেও খেলছেন। সেই সুবাদে সাকিব-তামিমদের সম্পর্কে ভালোই ধারণা হয়েছে শ্রীলঙ্কার কিংবদন্তি ক্রিকেটার কুমার সাঙ্গাকারার। আগের সেই বাংলাদেশের সঙ্গে বর্তমান দলটিকে মোটেও মেলাতে পারছেন না তিনি।

বর্তমান বাংলাদেশ দলটি অনেক বেশি শক্তিশালী বলে মনে করেন সাঙ্গকারা। এই দলটি শ্রীলঙ্কার মতো শক্তিশালী দলকেও ভোগাতে পারে বলেও জানান তিনি।

একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আগামী মার্চে শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা মাশরাফি-মুশফিকদের। সূচি ঠিক না হলেও, সফরে তিনটি ওয়ানডে, দুটি টেস্ট ও একটি টি-টোন্টে ম্যাচ খেলতে পারে তারা। তাই সাঙ্গাকারা নিজেদের দেশকে সতর্ক করে দিয়েছেন, এই বাংলাদেশের বিপক্ষে সহজেই পার পাওয়া যাবে না।

বাংলাদেশের প্রশংসায় পঞ্চমুখ সাঙ্গাকারা বলেন, ‘বাংলাদেশের বর্তমান দলটি অনেক বেশি পরিণত। পেসার ও স্পিনার মিলেই এখন দলটি অনেক বেশি সমৃদ্ধ, অনেক ভারসাম্যপূর্ণ। আমার বিশ্বাস ভবিষ্যতে এই দলটি আরো এগিয়ে যাবে। দলটির খেলোয়াড়দের মধ্যে আমি সেই সামর্থ্য দেখেছি। আগের সেই বাংলাদেশ এখন আর নেই।’

কিছুদিন পর নিজেদের দলের বিপক্ষে খেলবে বলে সাবেক এই লঙ্কান অধিনায়ক বেশ চিন্তিত, ‘আমি এটা ভেবে চিন্তিত যে, কিছুদিন পরই শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ। সেখানে শ্রীলঙ্কার জন্য কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে বলে আমার ধারণা।’


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451