বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু                    কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী        ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মকর্তা ফরিদ মিয়া মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা দেশের মানুষের প্রত্যাশা সুশাসিত ও সুন্দর বাংলাদেশ  – -খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী                             

নির্বাচন করে রেজাল্ট নিয়ে যান, খালেদা জিয়াকে নাসিম

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ১০ ডিসেম্বর, ২০১৬
  • ২৬১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে উদ্দেশ করে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, আপনি নির্বাচন চান, অবশ্যই নির্বাচন হবে। তবে ২০১৯ সালে হবে, এর একদিন আগেও নির্বাচন হবে না। হওয়ার কোনো প্রশ্নই ওঠে না।

আজ শনিবার দুপুরে কুমিল্লা মেডিকেল কলেজের রজত জয়ন্তী উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।

বিএনপির চেয়ারপারসনকে উদ্দেশ করে স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, ‘জনগণকে ভয় পান কেন? সংবিধান অনুযায়ীই নির্বাচন হবে। শেখ হাসিনা সরকারে থাকবেন এবং নির্বাচনকালীন সরকারের নেতৃত্ব দেবেন। নির্বাচন করবে নির্বাচন কমিশন।’

তত্ত্বাবধায়ক সরকার প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী নাসিম বলেন, ‘একবার তো তত্ত্বাধায়ক সরকারের এক্সপেরিমেন্ট হলো কেউ মানে না। রেজাল্টের পর বলে আমি মানি না। এগুলো বলে লাভ কি? তার চেয়ে গভর্মেন্ট কন্সস্টিটিউশন অনুযায়ী আমরা নির্বাচন করতে চাই।’

এ সময় নাসিম আরো বলেন, ‘আমি খালেদা জিয়াকে সম্মান দেখিয়েই অনুরোধ করে বলতে চাই, আপনি আর এক্সপেরিমেন্টের কথা বলবেন না, আপনি নির্বাচন করেই রেজাল্ট নিয়ে যান। ইউরোপ বলেন, আমেরিকা বলেন বিশ্বের সব দেশেই একই পদ্ধতি। তাহলে আমাদের দেশে কেন ভিন্ন পদ্ধতিতে হবে।’

কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মহসিনুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য হাজি আ ক ম বাহাউদ্দিন বাহার।

এ সময় চিকিৎকদের জাতীয় ও স্থানীয় বিভিন্ন সংগঠনের নেতা, কুমিল্লা মেডিকেল কলেজের শিক্ষক ও গত ২৫ বছরের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী কুমিল্লা মেডিকেল কলেজের বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দেন।

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451