রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

গাজীপুরে নিটওয়্যার কারখানায় আগুন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০১৬
  • ৪১৫ বার পড়া হয়েছে

গাজীপুরের শ্রীপুর উপজেলায় নয়নপুর এলাকার কনফিডেন্স নিটওয়্যার কারখানায় আজ শুক্রবার সন্ধ্যায় অগ্নিকাণ্ড ঘটে। শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে করে।

আগুন নেভাতে গিয়ে দুজন শ্রমিক আহত হয়েছেন। তাদের একজন সোহরাব (৩৪) ও অপরজনের পরিচয় পাওয়া যায়নি।

শ্রীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক মো. জিহাদ মিয়া জানান, সন্ধ্যা ৬টার দিকে কারখানার তিনতলা ভবনের নিচতলায় ফিনিশড গুডস এলাকায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন পুরো ফ্লোরে ছড়িয়ে পড়ে। প্রথমে কারখানার নিজস্ব জনবল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করা হয়। পরে কারখানা কর্তৃপক্ষ ফায়ার সার্ভিসে খবর দেয়। শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে রাত ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

মো. জিহাদ মিয়া আরো জানান, তিনতলা ভবনের নিচতলার এ গুদামে রপ্তানির অপেক্ষায় উৎপাদিত পণ্য রাখা হয়েছিল। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নির্ণয় করা সম্ভব হয়নি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451