রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

তালার প্রান্তর জুড়ে এখন হলুদের সমারোহ বাম্পার ফলনের সম্ভাবনা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০১৬
  • ২২৩ বার পড়া হয়েছে

 

সেলিম হায়দার,তালা :

তালার প্রকৃতিতে চলে এসেছে শীত। তীব্রতা বাড়েনি,পড়েনি ঘন

কূয়াশার চাদরও। কৃষাণ-কৃষাণীরা ব্যস্ত নবান্নের ধান কর্তনে। পুরোদমে

উঠে গেছে শীতকালীন সব্জী। প্রান্তর জুঁড়ে উঁকি দিচ্ছে সরিষার

গাছ,কোথাও কোথাও হলুদের সমারোহ ঘটেছে সরিষার ক্ষেতে। কৃষি

অধিদপ্তর বলছে,আবহাওয়ার অনুকুল পরিবেশ থাকায় ধানের পাশাপাশি কৃষকরা

এবার বাম্পার ফলন পাবে সরিষাতেও। তাদের তথ্যমতে উপজেলায় এবার সরিষা

আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪শত হেক্টর জমিতে। পরিবেশের এমন অবস্থায়

লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেলেও অবাক হওয়ার কিছু নেই জানালেন কৃষি অফিস।

কৃষিসম্প্রসরণ অধিদপ্তর জানায়,সাতক্ষীরা তালার ১২টি ইউনিয়নে এবার

৪শত হেক্টর জমিতে সরিষার আবাদ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। যেখান

থেকে উৎপাদন হবে প্রায় ৫শত মেট্রিক টন সরিষা।

সূত্রমতে তালার অধিকাংশ এলাকায় কৃত্রিম সৃষ্ঠ বন্যায় ধানের ক্ষেত বীজতলা

তলিয়ে থাকায় খানিকটা দেরীতে আবাদ হয়েছে আমনের। সংগত কারণেই ঐ

সকল এলাকার সরিষার ক্ষেত প্রস্তুত করতে তাই কৃষকদের একটু সময় বেশী

লেগেছে। কোথাও কোথাও ক্ষেত প্রস্তুতও হয়নি এখনো। গতবারের উৎপাদন ভাল

হওয়ায় এবার কৃষকরাও ঝুকেছেন সরিষার উৎপাদনে। দেশী জাতের পাশাপাশি

তারা আবাদ করেছেন বারী-৬ ও বারী-১৫ জাতের সরিষা।

তালা উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সামসুল আলম জানান,তারা নিয়মিত

যোগাযোগ রাখছেন কৃষকদের সাথে। যাতে তাদের লক্ষ্যমাত্রা পূর্ণভাবে

অর্জিত হয় তাতে কোন প্রকার ত্রুটি বিচ্যুতি যাতে না ঘটে তার জন্য।

বিশেষ করে পরামর্শ দিচ্ছেন,ক্ষেত প্রস্তুত থেকে শুরু করে সঠিক সময়ে

সঠিক সার-কীটনাশক প্রয়োগ করতে। তার ধারণা কৃষকের নবান্নের

হাঁসি ম্লান হবে না সরিষাতেও। কৃষকদের পাশাপাশি তেমনটাই কাজ করে

যাচ্ছেন তার উপ-সহকারী কৃষি কর্মকর্তারা এমনটাই জানালেন তিনি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451