মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ফি বাতিলের দাবিতে জাবিতে অগ্রণী ব্যাংক অবরোধ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০১৬
  • ৩২৫ বার পড়া হয়েছে

জাবি সংবাদদাতা,

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ‘বিভাগ উন্নয়ন ফি’ বাতিলের দাবিতে অগ্রণী ব্যাংক অবরোধ করে রেখেছে প্রগতিশীল ছাত্র জোট।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা থেকে আন্দোলনকারীরা অবরোধ চালিয়ে যাচ্ছেন।

সরেজমিনে গিয়ে দেখা যায়,  টাকা জমা দিতে না পেরে ভর্তি হতে পারছেন না প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা। ব্যাংকের সামনে ভর্তি হতে আসা শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকের দীর্ঘ লাইন দেখা গেছে। প্রশাসনের পক্ষ থেকে ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) মোহাম্মদ আলী ও প্রক্টরিয়াল বডির সদস্যরা এসে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করেছেন। অবরোধ তুলে নিতে প্রশাসনের পক্ষ থেকে আন্দোলনকারীদের অনুরোধ করলে তারা এতে অস্বীকৃতি জানান। এই ফি সম্পূর্ণ বাতিল করা না হলে লাগাতার অবরোধ চালিয়ে যাওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।

জাবি শাখা ছাত্রফ্রন্টের সভাপতি মাসুক হেলাল অনিক বলেন, ‘১৯৭৩ সালের অধ্যাদেশে বলা আছে, বিশ্ববিদ্যালয়ের রসিদ ব্যতীত অন্য কোনোভাবে কোনো ধরনের টাকা আদায় করা যাবে না। বিশ্ববিদ্যালয়ের ভর্তি ফির বাইরে বিভাগগুলো নিজেদের খেয়ালখুশিমতো এ ফি আদায় করে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় এ ধরনের অবৈধ কাজ চলতে দেওয়া হবে না।’

ছাত্র ইউনিয়নের জাবি শাখার সেক্রেটারি আবিদ সরকার সোহাগ জানান, ভর্তি পরীক্ষার ফরম বিক্রি থেকে আয়ের ৪০ শতাংশ টাকা বিশ্ববিদ্যালয়ের কোষাগারে জমা দেওয়ার যে নির্দেশনা ইউজিসির রয়েছে, সেটি কার্যকর করা হলেই এভাবে অবৈধভাবে উন্নয়ন ফি আদায় করতে হয় না। কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এ টাকা কোষাগারে জমা না দিয়ে প্রতিবছর নিজেদের মধ্যে ভাগবাটোয়ারা করে নিয়ে নেন। এটা অত্যন্ত লজ্জাজনক।’

জাবিতে বিশ্ববিদ্যালয়ের রসিদে উন্নয়ন ফির বাইরে বিভাগগুলো আরো একটি উন্নয়ন ফি আদায় করেন প্রথম বর্ষে ভর্তি হতে আসা শিক্ষার্থীদের কাছ থেকে। আন্দোলনকারীরা বলছেন, এটি সম্পূর্ণ অবৈধভাবে আদায় করা হচ্ছে।

এর আগে বিগত বছরগুলোতে বর্ধিত বিভাগ উন্নয়ন ফি বাতিলের দাবি করে এলেও এবার বিশ্ববিদ্যালয়ের ভর্তি ফির বাইরে বিভাগগুলোর অতিরিক্ত এ ফি আদায়কেই সম্পূর্ণ বাতিল করার দাবিতে অবরোধের ডাক দিয়েছে প্রগতিশীল ছাত্র জোট। দুপুর ১২টায় এ সংবাদ লেখা পর্যন্ত অবরোধ চলছিল। প্রশাসনের সঙ্গে আলোচনা চলছিল ছাত্রজোটের একটি প্রতিনিধিদলের।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451