মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

টাইমের বর্ষসেরা ব্যক্তিত্ব ডোনাল্ড ট্রাম্প

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ৭ ডিসেম্বর, ২০১৬
  • ৩০০ বার পড়া হয়েছে

বিবিসি,

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ডোনাল্ড ট্রাম্প টাইম সাময়িকীর জরিপে ২০১৬ সালের সেরা ব্যক্তিত্ব (পারসন অব দ্য ইয়ার) হিসেবে নির্বাচিত হয়েছেন।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটনের বিরুদ্ধে অপ্রত্যাশিতভাবে জয় পান ট্রাম্প।

সাময়িকীটির সংক্ষিপ্ত তালিকায় হিলারি ক্লিনটন ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনেরও নাম ছিল।

এ বিষয়ে ট্রাম্প এনবিসিকে বলেন, এটা একটা বড় সম্মান। যা তাঁর কাছে অনেক কিছু।

টাইমের সম্পাদক ন্যান্সি গিবস বলেন, ট্রাম্পকে সরাসরি নির্বাচিত করা হয়। পছন্দের তালিকায় হিলারি ক্লিনটন ছিল দ্বিতীয়।

সাময়িকীটি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের রাজনৈতিক নিয়মকানুন নতুন করে এঁকেছেন ট্রাম্প।

এ ছাড়া ওই তালিকায় যুক্তরাজ্যের ইনডিপেনডেন্স পার্টির সাবেক নেতা নাইজেল ফারাজেরও নাম ছিল। ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বের হওয়ার প্রচারাভিযানে সফল ভূমিকার জন্য তালিকায় তাঁর নাম যুক্ত করা হয়।

টাইমসের তালিকায় অন্যদের মধ্যে যুক্তরাষ্ট্রের স্বর্ণপদক জয়ী জিমন্যাস্ট সাইমন বাইলস, গায়ক বেয়ন্স নোলস এবং ফেসবুকের প্র্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের নামও রয়েছে।

টাইম সাময়িকী এ বিষয়ে পাঠকদের ভোট দেওয়ার আমন্ত্রণ জানায়, কিন্তু সম্পাদকরা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে থাকেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451