মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বিচারক নিয়োগে নীতিমালা প্রয়োজন : প্রধান বিচারপতি

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ৭ ডিসেম্বর, ২০১৬
  • ২৮২ বার পড়া হয়েছে

বাসস,

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, আদালতে বিচারক নিয়োগে আইন ও নীতিমালা প্রয়োজন।

আজ বুধবার বিকেলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে দেশীয় সাংস্কৃতিক পরিষদ আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন প্রধান বিচারপতি।

অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান আব্দুল বাসেত মজুমদার, সুপ্রিম কোর্ট বার সভাপতি ইউসুফ হোসেন হুমায়ুন, সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, সাবেক সম্পাদক ড. বশির আহমেদ প্রমুখ।

সম্প্রতি এক অনুষ্ঠানে আইনমন্ত্রী উচ্চ আদালতে বিচারক নিয়োগে যে নীতিমালা ও আইন প্রণয়ণের কথা উল্লেখ করেছিলেন তাঁর সঙ্গে একমত পোষণ করে বিষয়টির ওপর গুরুত্ব আরোপ করেন প্রধান বিচারপতি।

সুরেন্দ্র কুমার সিনহা বলেন, শিগগিরই উচ্চ আদালতে আরো বিচারক নিয়োগ দেওয়া প্রয়োজন। কেননা, এরই মধ্যে অনেক বিচারক অবসরে চলে গেছেন। বিচার বিভাগকে আরো শক্তিশালী করতে ভবিষ্যতে বিচারক নিয়োগে নীতিমালা হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

প্রধান বিচারপতি বাংলাদেশকে আরো সমৃদ্ধ ও মাতৃভাষা বাংলার ব্যবহার নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।

আমাদের ভাষা ও সংস্কৃতির ওপর আঘাত আসছে উল্লেখ করে প্রধান বিচারপতি বলেন, দেশ ও আন্তর্জাতিক মাতৃভাষা ও সংস্কৃতিকে তুলে ধরতে সবাইকে এগিয়ে আসতে হবে।

পরে এক মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠান পরিবেশিত হয়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451