রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সুন্দরবনে বন্দুকযুদ্ধে বনদস্যু সামছু বাহিনীর ২ সদস্য নিহত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ৭ ডিসেম্বর, ২০১৬
  • ২০১ বার পড়া হয়েছে

এস.এম. সাইফুল ইসলাম কবির, সুন্দরবন থেকে ফিরে :  সুন্দরবনে বন্দুকযুদ্ধে বনদস্যু সামছু বাহিনীর ২ সদস্য নিহতবাগেরহাটের পূর্ব সুন্দরবনের শরনখোলা রেঞ্জের দুধমুখী খালের বাদামতলা এলাকায় র‌্যাবের সাথে ঘন্টাব্যাপি বন্দুকযুদ্ধে বনদস্যু শামসু বাহিনীর দুই সদস্য নিহত হয়েছে। বুধবার সকালে সুন্দরবনের বাদামতলা এলাকায় র‌্যাবের অভিযান চলাকালে এ বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থলে তল্লাশী চালিয়ে ১১টি আগ্নেয়াস্ত্র ও ২শ ২৭ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়। নিহতরা হলো সামসু বাহিনীর সদস্য আল আমিন (৪৫) ও হোসেন মোল্লা (৩০)।
র‌্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর আদনান কবির জানান, নিয়মিত টহলের অংশ হিসেবে র‌্যাব-৮ এর একটি দল বুধবার সকালে সুন্দরবনের দুধমুখী খালের বাদামতলা এলাকায় অভিযান শুরু করে। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে বনদস্যুরা র‌্যাবের উপর গুলি বর্ষন শুরু করে। এ সময় র‌্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। প্রায় ঘন্টা ব্যাপী বন্দুকযুদ্ধের এক পর্যায়ে বনদস্যুরা বনের গহীনে পালিয়ে গেলে র‌্যাবের সদস্যরা সেখানে অভিযান শুরু করে। এ সময়ে বনের ভিতরে ছড়িয়ে ছিটিয়ে থাকা ১১ টি আগ্নেয়াস্ত্র ও ২২৭ রাউন্ড গুলি এবং দুই বনদস্যুর লাশ উদ্ধার করে। পরে স্থানীয় জেলেরা নিহত দুই বনদস্যুকে আল আমিন ও হোসেন মোল্লা নামে সনাক্ত করে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451