দিনমজুর শ্রমজীবি পেশার মানুষ এখন শিল্প অার কল-কারখানার কাজে ঝুকে পড়ায় বরিশালের মুলাদী উপজেলায় আমন ধান কাটার শ্রমিকের তীব্র সংকট দেখা দিয়েছে। এতে করে অনেকের ধান জমিতেই নষ্ট হয়ে যাচ্ছে। শ্রমিকের সংকটের কারনে আবার কেও নিজেদের ধান নিজেরাই কাটছেন। শ্রমিকদের মজুরী চড়া মূল্যের কারনে কৃষকরা ধান কাটা নিয়ে চরম বিপাকে পড়েছেন। প্রতি বিঘা জমির ধান কাটার খরচ পড়ছে প্রায় তিন হাজার টাকার মত। এতে করে ধান চাষে আগ্রহ হারিয়ে ফেলছেন অনেক কৃষক। উপজেলার রামারপোল এলাকার বেশকিছু কৃষক অভিযোগ করে বলেন, প্রতিবছরের তুলনায় এবছর শ্রমিকের সংকট বেশি দেখা দিয়েছে। কৃষক হায়দার অালী ফকির, বাবুল হাওলাদার, মজিবুর রহমান হাওলাদার ও অাঃ ছালাম বলেন, প্রতি বছরের ন্যায় এবার বিঘা প্রতি ধান কাটতে খরচ দ্বিগুনের চেয়েও বেশি। বাবুল হাওলাদার অারো বলেন অনেক খোজাখুজি করে শ্রমিক না পেয়ে নিজের ধান নিজেই কাটছি। যারা অাগে দিনমজুরের কাজ করত তারা এখন ইটভাটাসহ নানান কাজের সাথে জড়িত হওয়ার কারনে শ্রমিকের এই সংকট দেখা দিয়ছে বলে মনে করেন অনেক কৃষক। এছাড়াও শ্রমজীবি মানুষ শিল্প কারখানায় কাজ করার কারনে কৃষি কাজে শ্রমিক সংকট দিনে-দিনে বাড়ছে। এতে করে আমাদের জমির ধান জমিতেই নষ্ট হয়ে যাচ্ছে।এব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, এ উপজেলায় আমনের বাম্পার ফলন হয়েছে। তবে শ্রমজীবি মানুষ এখন কৃষি কাজ বাদ দিয়ে নগদ অর্থ রোজগারে ঝুকছেন তাই শ্রমিকের সংকট বেড়েছে বলে মনে করেন তিনি। তিনি অারো বলেন এতে অামাদের অর্থনীতির ওপর বেশ চাপসৃষ্টি হতে পারে।