রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

`প্রতিবন্ধীদের পেছনে ফেলে নয়, সঙ্গে নিয়েই এগিয়ে যেতে হবে’

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ২ ডিসেম্বর, ২০১৬
  • ২১৪ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদদাতা,

আওয়ামীলীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রতিবন্ধী ব্যক্তিদের পেছনে ফেলে নয়, তাদের সঙ্গে নিয়েই উন্নয়নের পথে এগিয়ে যেতে হবে। এক্ষেত্রে তিনি সমাজের সচেতন মানুষ, স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান, সরকারি সংস্থা ও বেসরকারি সংগঠনকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। আজ আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে দেয়া এক বাণীতে এ আহ্বান জানান তিনি।

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আগামীকাল ৩ ডিসেম্বর ২৫তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এবং ১৮তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হচ্ছে। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘টেকসই ভবিষ্যৎ গড়ি, ১৭ লক্ষ্য অর্জন করি’।

দিবসটি উপলক্ষে প্রধানমন্ত্রী দেশের সকল প্রতিবন্ধী ব্যক্তি ও পরিবার এবং তাদের নিয়ে কর্মরত সংস্থা ও সংগঠনসমূহকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

বাণীতে শেখ হাসিনা বলেন, প্রতিবন্ধী জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় শিক্ষা, স্বাস্থ্য, তথ্য ও যোগাযোগ, প্রশিক্ষণ ও কর্মসংস্থান, সামাজিক সেবাসমূহ এবং অন্যান্য সকল ক্ষেত্রে অংশগ্রহণ নিশ্চিত করার মাধ্যমে একদিকে জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রাসমূহ পূরণ যেমন সম্ভব তেমনি বাংলাদেশের উন্নয়নের ধারা আরও গতিময় হবে।

তিনি বলেন, এই ভিন্ন মানববৈচিত্র্যের অধিকারী জনগোষ্ঠীকে বাদ দিয়ে উন্নয়ন লক্ষ্যমাত্রার সার্বিক সাফল্য অর্জন করা সম্ভব নয়। তারাও যে রাষ্ট্রের একটি অবিচ্ছেদ্য অংশ তা নিশ্চিত করা হবে।

প্রধানমন্ত্রী ২৫তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এবং ১৮তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451