বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

কক্সবাজারে সোয়া দুই লাখ ইয়াবাসহ আটক ১৫

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ২ ডিসেম্বর, ২০১৬
  • ২৫১ বার পড়া হয়েছে

 

কক্সবাজার প্রতিনিধি,

কক্সবাজারে কয়েকটি স্থানে অভিযান চালিয়ে দুই লাখ ২০ হাজার  ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব ইয়াবা পাচারে জড়িত সন্দেহে ১৫ জনকে আটক করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাতে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

এসব ইয়াবা উদ্ধারের ঘটনায় আটক ব্যক্তিদের নাম-পরিচয় জানাতে পারেনি কোস্টগার্ড। তাঁদের বাড়ি মহেশখালী দ্বীপসহ কক্সবাজারের বিভিন্ন উপজেলায়। ইয়াবা পাচারে ব্যবহৃত মাছ ধরা ট্রলার দুটি জব্দ করেছে কোস্টগার্ড।

কোস্টগার্ডের টেকনাফ স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার নাফিউর রহমান বলেন, গতকাল  রাতে সেন্টমার্টিনের অদূরে ছেঁড়া দ্বীপসংলগ্ন সাগরে একটি মাছ ধরা ট্রলারকে সন্দেহ হয় কোস্টগার্ডের। এ সময় কোস্টগার্ড ধাওয়া করলে ট্রলার ফেলে পালিয়ে যায় পাচারকারীরা। পরে ওই ট্রলারে তল্লাশি চালিয়ে এক লাখ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে কোস্টগার্ড।

আলাদা ঘটনায় ছেঁড়া দ্বীপের দেড় নটিক্যাল মাইল দক্ষিণে অপর একটি মাছ ধরার ট্রলারে অভিযান চালায় কোস্টগার্ড। এ সময় ৫০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। ওই ট্রলারে থাকা ১৫ পাচারকারীকে আটক করে কোস্টগার্ড।

অন্যদিকে, বিজিবি আলাদা দুটি অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৭০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। এর মধ্যে কক্সবাজারের টেকনাফের নাফ নদীর ৫ নম্বর স্লুইসগেট পয়েন্ট থেকে ২০ হাজার এবং কেরুনতলী পয়েন্ট থেকে ৫০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। দুটি অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451