শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জয়পুরহাটে সংরক্ষিত নারী আসনে আলোচনার শীর্ষে নাজমা খানম রুপালি পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু                    কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী        ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মকর্তা ফরিদ মিয়া মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা

‘আমাদের বন্ধু দরকার’ ভ্লাদিমির পুতিন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ২ ডিসেম্বর, ২০১৬
  • ৩১২ বার পড়া হয়েছে

আলজাজিরা,

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তাঁর দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চায়। একই সঙ্গে আন্তর্জাতিক ‘সন্ত্রাসবাদ’ দমনে যৌথ প্রচেষ্টায় শামিল হতে চায় রাশিয়া।

স্থানীয় সময় বৃহস্পতিবার টেলিভিশনে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে পুতিন এসব কথা বলেন।

পুতিন বলেন, নিজেদের স্বার্থ রক্ষিত হলে রাশিয়া বৈশ্বিক চ্যালেঞ্জগুলো মোকাবিলায় প্রস্তুত।

প্রেসিডেন্টের বাসভবন ক্রেমলিনে সরকারের কর্মকর্তা ও আইনপ্রণেতাদের সামনে দেওয়া ভাষণে পুতিন বলেন, ‘আমরা কারো সঙ্গে বিরোধ চাই না।’

‘বিদেশি সহযোগীদের (যারা রাশিয়াকে শত্রু হিসেবে দেখছে) মতো আমরা কখনো শত্রু খুঁজিনি, আমাদের বন্ধু দরকার। তবে আমাদের স্বার্থের কোনো লঙ্ঘন কিংবা উপেক্ষার সুযোগ দেব না।’

স্নায়ুযুদ্ধ-পরবর্তী সময়ে সাম্প্রতিককালে ইউক্রেন সংকট ও সিরিয়া যুদ্ধ নিয়ে পশ্চিমাদের সঙ্গে রাশিয়ার সম্পর্কের অবনতি হয়।

যুক্তরাষ্ট্রের নির্বাচনী প্রচারের সময় প্রেসিডেন্ট বারাক ওবামা দেশটির রাজনৈতিক কিছু ওয়েবসাইট ও ই-মেইল অ্যাকাউন্ট হ্যাকের জন্য রাশিয়ার বিরুদ্ধে অভিযোগ করেন। যদিও রাশিয়ার পক্ষ থেকে এ অভিযোগ অস্বীকার করা হয়।

বক্তব্যে পুতিন সেই বিষয়গুলোর অবতারণা করেন। তাঁর আশা, আগামী বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসার পর দুদেশের সম্পর্ক স্বাভাবিক হবে।

‘যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনকে সহযোগিতা করতে আমরা প্রস্তুত আছি’, বলেন পুতিন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451