বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নরওয়ের সাথে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক আইনশৃঙ্খলার পাশাপাশি উন্নয়ন প্রতিবন্ধকতা দূর করতে উদ্যোগ নিতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশুলিয়ায় ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ সাংবাদিককে পিটিয়ে জখম,হত্যার হুমকিতে আতঙ্ক আশুলিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি শামীম মোল্লা গ্রেফতার ডেসকো বারিধারা বিভাগের বিশেষ অভিযান: অটোরিকশা চার্জিং গ্যারেজে মেলেনি অবৈধ বিদ্যুৎ ব্যবহারের প্রমাণ আশুলিয়ার জামগড়ায় ট্রিপল মার্ডারের রহস্য উন্মোচন, একজন গ্রেফতার

২৫ জুন কমলাপুরে টিকিট বিক্রি হবে না

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ২৪ জুন, ২০১৬
  • ৩৯৮ বার পড়া হয়েছে

ঢাকা : কমলাপুর স্টেশনে ২৫ জুন ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনে অগ্রিম টিকিট বিক্রি বন্ধ থাকবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২৩ জুন) রেল কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

কমলাপুর রেলওয়ে স্টেশনের ম্যানেজার সিতাংশু চক্রবর্তী জানান, শনিবার সকাল সাড়ে ১১টায় কমলাপুর রেলওয়ে স্টেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোনার বাংলা নামে নতুন ট্রেনটি উদ্বোধন করবেন। পূর্ব ঘোষণা অনুযায়ী ২৫ জুন কাউন্টারগুলোতে ৪ জুলাইয়ের টিকেট বিক্রির কথা ছিল। কিন্তু নতুন ট্রেন উদ্ভোধনের কারণে ২৫ জুনের পরিবর্তে ২৬ জুন পাওয়া যাবে ৪ জুলাইয়ের টিকেট। ২৭ জুন কাউন্টারগুলোতে বিক্রি হবে ৫ জুলাইয়ের টিকেট।

এদিকে প্রথম দিনে স্টেশনের কাউন্টারগুলোতে হালকা চাপ থাকলেও দ্বিতীয় দিনে কিছুটা বেড়েছে। দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হলেও টিকেট পেয়েছেন সবাই। এদিকে রেলে নতুন ট্রেন ‘সোনার বাংলা’ উদ্বোধনের কারণে

কমলাপুর রেলস্টেশনে বৃহস্পতিবার সকাল ৮টা থেকেই ২ জুলাইয়ের টিকেট ছাড়া শুরু হয়। তবে অপেক্ষমাণ টিকেট প্রত্যাশীদের লাইন ছিল দীর্ঘ। আগেরদিনের মতো বুধবার মধ্যরাত থেকেই টিকেট কাটতে স্টেশনে এসে অবস্থান করছেন অনেকেই।

দ্বিতীয় দিনেও কোনো কালোবাজারিদের তৎপরতা ছিল না বলে র‌্যাব-৩ এর অস্থায়ী ক্যাম্প থেকে জানানো হয়েছে। র‌্যাব জানায়, স্টেশন এলাকায় সকালের দিকে টিকেটের জন্য আসা লোকজনের চাপ ছিল। তবে কোনো বিশৃঙ্খলতা সৃষ্টি হয়নি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451