বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৩ ডিসেম্বর পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০১৬
  • ১৯৫ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি ,

গতকাল আকাশে রবিউল আউয়ালের চাঁদ দেখা না যাওয়ায় শুক্রবার থেকে শুরু হবে হিজরি মাসটি, ফলে ঈদ-ই মিলাদুন্নবী পালিত হবে আগামী ১৩ ডিসেম্বর। গতকাল জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে ধর্ম মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোহাম্মদ জাকির আহমেদ সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন।
ইসলাম ধর্মের প্রবর্তক হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও মৃত্যুর দিনটি (১২ রবিউল আউয়াল) সমগ্র বিশ্বের মুসলিমরা ঈদে মিলাদুন্নবি হিসেবে পালন করে। এই দিনে বাংলাদেশে সরকারি ছুটি থাকে। ফলে আগামী ১৩ ডিসেম্বর সরকারি-বেসরকারি সব অফিস-আদালত, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। ইসলামিক ফাউন্ডেশনে চাঁদ দেখা কমিটির সভার পর ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব বলেন, “আজ (বুধবার) রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি; আগামীকাল বৃহ¯পতিবার সফর মাসের ৩০ দিন পূর্ণ হবে। শুক্রবার থেকে পবিত্র রবিউল আউয়াল মাস গণনা শুরু হবে। ১৩ ডিসেম্বর ঈদে মিলাদুন্নবী পালিত হবে।”


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451