মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

‘উবার’ কাজে লাগান : সেতুমন্ত্রী

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০১৬
  • ২৬৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক,

গণপরিবহন সংকট দূর করতে উবারকে কিভাবে কাজে লাগানো যায় তা খতিয়ে দেখতে  বিআরটিএকে নির্দেশ দিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সড়ক দুর্ঘটনা কমাতে সচেতনতা গড়তে কাজ করা বেসরকারি সংগঠন ‘নিরাপদ সড়ক চাই’র ২৪ বছর পূর্তি উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

তিনি বলেন, সড়ক যোগাযোগ সহজ করতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। ঢাকায় মেট্রোরেল স্থাপন, এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের পাশাপাশি যখন নানা প্রকল্প চলছে তখন উবারের মতো ডিজিটাল সেবা বন্ধ করে দিলে মানুষের ভোগান্তি বাড়বে।

গেলো ২২ নভেম্বর অ্যাপসভিত্তিক ট্যাক্সিক্যাব সেবা উবার চালু হয়। কিন্তু দু’দিন পরই বিআরটিএ গণমাধ্যমে বিজ্ঞপ্তিতে জানায়,  উবারের ট্যাক্সিক্যাব সেবা অবৈধ। কারণ তাদের কাছ থেকে অনুমতি নেয়নি সেবাদাতা প্রতিষ্ঠানটি।

মঙ্গলবার সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সঙ্গে বৈঠকে বসে স্মার্টফোন অ্যাপসভিত্তিক ট্যাক্সি সেবাদাতা প্রতিষ্ঠান ‘উবার’। তবে সে বৈঠকে কোনো সিদ্ধান্ত হয়নি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451