মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ব্যবসা ছাড়ার ঘোষণা ট্রাম্পের

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০১৬
  • ২৮৬ বার পড়া হয়েছে

সিএনএন ,

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী ডোনাল্ট ট্রাম্প তাঁর সব ব্যবসা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। আজ বুধবরার এক টুইট বার্তায় তিনি এ ঘোষণা দেন।

ট্রাম্প পাঁচ শতাধিক কোম্পানির মালিকানা বা সেখানে তাঁর অবস্থান আছে। এর মধ্যে তুরস্ক, কাতার ও সৌদি আরবসহ অন্তত ২৫টি দেশে প্রায় ১৫০টি ব্যবসা রয়েছে।

ট্রাম্প টুইট বার্তায় বলেছেন, প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর কীভাবে এই কাজ পরিচালনা করবেন তা আগামী দুই সপ্তাহের মধ্যেই জানাবেন। এর পরিকল্পনা সম্পর্কে আগামী ১৫ ডিসেম্বর সংবাদ সম্মেলনে আসবেন তিনি।

টুইট বার্তায় ট্রাম্প আরো জানান, তিনি ব্যবসা থেকে সরে যাওয়ার পর তাঁর বড় সন্তানরা কোম্পানি দেখভালের দায়িত্ব নেবেন।

তবে প্রশ্ন দেখা দিয়েছে, প্রেসিডেন্ট থাকা অবস্থায় কীভাবে ট্রাম্প তাঁর ব্যবসা দেখাশোনা করবেন? এক জরিপে দেখা গেছে, প্রতি ১০ জনের ৬ জন আমেরিকান বিশ্বাস করেন, ট্রাম্প এই স্বার্থের সংঘাত মোকাবিলায় সঠিকভাবে কাজ করতে পারবেন না।

স্থানীয় সময় গত ৮ নভেম্বর অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প ৩০৬টি ইলেক্টোরাল ভোট পেয়ে জয়ী হন। তাঁর প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটন ২৩২টি ভোট পেয়ে হেরে গেছেন।

 


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451