বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

ব্রাজিলের ফুটবল দলবাহী বিমান বিধ্বস্ত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০১৬
  • ২৯৬ বার পড়া হয়েছে

এনডিটিভি,

ব্রাজিলের চ্যাপেকোয়েন্স ফুটবল ক্লাবের খেলোয়াড়দের বহনকারী একটি বিমান কলম্বিয়ায় বিধ্বস্ত হয়েছে।

স্থানীয় সময় মঙ্গলবার দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে।

বিমানটি বলিভিয়া থেকে কলম্বিয়ার মেডেলিন আন্তর্জাতিক বিমানবন্দরে যাচ্ছিল। এটিতে ৮১ যাত্রী ছিলেন। এঁদের মধ্যে ১০ ফুটবলার ও ৯ ক্রু রয়েছেন।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, আগামীকাল কলম্বিয়ার মেডেলিন শহরে কোপা সুদআমেরিকা টুর্নামেন্টের ফাইনাল খেলায় অংশ নিতে যাচ্ছিলেন ব্রাজিলের চ্যাপেকোয়েন্স ক্লাবের সদস্যরা।

মেডেলিন বিমানবন্দর কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে এক বার্তায় বলেছে, ‘বিধ্বস্ত হওয়া সিপি-২৯৩৩ বিমানটি চ্যাপেকোয়েন্স রিয়েল ফুটবল দলের খেলোয়াড়দের বহন করছিল। যাত্রীদের বেঁচে থাকার  সম্ভাবনা রয়েছে।’

মেডেলিন শহরের মেয়র ফেদরিকো গুতিয়েরেজ বলেন, ‘এটি একটি বিষাদময় ঘটনা।’

মেয়র  দুর্ঘটনায় পর অনেকেরই জীবিত থাকার সম্ভাবনা রয়েছে বলে আশা প্রকাশ করেছেন।

বিমানটি বিধ্বস্ত হওয়ার পর কোনো যাত্রী জীবিত আছেন কি না, তা জানা যায়নি। তবে ঘটনাস্থলে কয়েকটি উদ্ধারকারী দল পাঠানো হয়েছে বলে কলম্বিয়ার স্থানীয় পত্রিকা সূত্রে জানিয়েছে যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দি ইনডিপেনডেন্ট।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451