রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

দেশে ইন্টারনেটে পর্ন ও আপত্তিকর কনটেন্ট প্রকাশ বন্ধ করতে কমিটি

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০১৬
  • ১৮১ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদদাতা,

দেশে ইন্টারনেটে পর্ন ও আপত্তিকর কনটেন্ট প্রকাশ বন্ধ করতে কমিটি গঠন করেছে টেলিযোগাযোগ বিভাগ। এ কমিটি ৭ দিনের মধ্যে ইন্টারনেটে পর্ন ও আপত্তিকর কনটেন্ট প্রকাশ করে এমন ওয়েবসাইটের তালিকা তৈরি করে সেগুলো বন্ধে ৩ স্তরের কারিগরি প্রস্তাবনা তৈরি করবে। জানালেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।

সোমবার সচিবালয়ে ‘অনলাইন আপত্তিকর কনটেন্ট নিয়ন্ত্রণ সংক্রান্ত সভা’ শেষে এ তথ্য জানান তিনি।

তারানা হালিম বলেন, গঠিত কমিটি তাৎক্ষণিক প্রস্তাবনা, মধ্যবর্তী প্রস্তাবনা এবং চূড়ান্ত প্রস্তাবনা দেবে। শুধু তালিকা ধরেই নয়, ইন্টারনেটে পর্ন বন্ধের প্রক্রিয়া চলমান থাকবে।

তিনি আরো বলেন, ইন্টারনেটে পর্ন ও আপত্তিকর কন্টেন্টের সহজলভ্যতা অপ্রাপ্তবয়স্কসহ সব নাগরিকের ওপর বিরূপ সামাজিক প্রভাব তৈরি করছে। আপত্তিকর ওয়েবসাইট বন্ধে নির্দেশের পর কোনো ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান বা ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) যদি বন্ধ না করে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।

বিটিআরসি মহাপরিচালককে আহ্বায়ক করে কমিটিতে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, তথ্য মন্ত্রণালয়, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার (এনটিএমসি), ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান, মোবাইল অপারেটরসহ আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা থাকছেন।

বিটিআরসির হিসেবে গেলো আগস্টের শেষ নাগাদ দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৬ কোটি ২২ লাখের বেশি। এর মধ্যে ৫ কোটি ৮৩ লাখের বেশি মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহার করে থাকেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451