বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নারায়ণগঞ্জ নির্বাচন নিয়ে চক্রান্ত করছে বিএনপি

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ২৮ নভেম্বর, ২০১৬
  • ১৮২ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জ নির্বাচন নিয়ে চক্রান্ত করছে বিএনপি। অভিযোগ করলেন আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ।

দুপুরে রাজধানীর আজিমপুরে মেয়র হানিফের ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে এমন অভিযোগ করেন তিনি।

ঢাকা সিটি করপোরেশনে প্রথম মেয়র ও আওয়ামী লীগের অন্যতম নেতা প্রয়াত মোহাম্মদ হানিফের ১০ম মৃত্যুবার্ষিকি সোমবার। দিবসটি উপলক্ষে ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণ আয়োজন করে মিলাদ ও দোয়া মাহফিল।

মেয়র হানিফের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করে মাহবুব-উল-আলম হানিফ বলেন, গণতান্ত্রিক আন্দোলনসহ দেশের সব আন্দোলনে হানিফের ভূমিকা জাতি চিরকাল কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে। প্রয়াত মোহাম্মদ হানিফের আদর্শ অনুসরণ করতে দলীয় নেতাকর্মীদেরও আহ্বান জানান তিনি।

এসময় নারায়নগঞ্জ নির্বাচনকে ঘিরে বিএনপির বক্তব্যের সমালোচনা করেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।

এদিকে, মোয়া মাহফিলে বাবার পথ অনুসরণ করে ঢাকাবাসীর সেবা করার অঙ্গীকার করেন মেয়র সাঈদ খোকন।

এর আগে বনানী কবরস্থানে বাবা হানিফের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451