রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

খাদিজার ছবি ফেসবুকে

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ২৬ নভেম্বর, ২০১৬
  • ২১৯ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিনঃ

সাদা চাদর শরীরে জড়ানো। ব্যান্ডেজ দেওয়া বাম হাতটা তার ওপর, আরেক হাত চাদরের ভেতর। মাথায় স্কার্ফ, কপালের পুরো অংশ ঢাকা। সিলেটের কলেজছাত্রী খাদিজা আক্তার নার্গিস হাসপাতালে বিছানায় বসেছেন।

আজ শুক্রবার খাদিজার ভাই শাহীন তাঁর একটি ছবি ফেসবুকে প্রকাশ করেছেন। এতে খাদিজার সার্বিক অবস্থা জানা যায়।

গত ৩ অক্টোবর সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা আক্তার নার্গিসকে সরকারি এম সি কলেজ ক্যাম্পাসে চাপাতি দিয়ে উপর্যুপরি কুপিয়ে জখম করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসম্পাদক বদরুল আলম। আশঙ্কাজনক অবস্থায় খাদিজাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার উন্নতি না হওয়ায় পরের দিন খাদিজাকে স্কয়ার হাসপাতালে নিয়ে আসা হয়। এর পর থেকে খাদিজাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। পরে খুলে ফেলা হয়।

ঘটনার দিনই খাদিজার ওপর হামলার ঘটনার সময় উপস্থিত লোকজন বদরুলকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় বদরুলকে একমাত্র আসামি করে মামলা করেন খাদিজার চাচা। বদরুল খাদিজাকে হত্যার চেষ্টার ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। বর্তমানে তিনি কারাগারে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451