বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নিরপেক্ষ সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় : বদরুদ্দোজা চৌধুরী

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০১৬
  • ১৮৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক,

যত যোগ্য ব্যক্তিকেই নির্বাচন কমিশনে নিয়োগ দেওয়া হোক না কেনো নিরপেক্ষ সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী।

আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে আদর্শ নাগরিক আন্দোলন আয়োজিত ‘স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনে নাগরিক ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এ কথা বলেন বদরুদ্দোজা চৌধুরী।

নির্বাচনকালীন সরকার পুরোপুরি নিরেপক্ষ না হলেও ২০১৪ সালের নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর সর্বদলীয় সরকার গঠনের প্রস্তাবের ভিত্তিতে ‘নিরপেক্ষ প্রায় সরকার’ গঠন সম্ভব বলে মনে করেন তিনি।

সাবেক এই রাষ্ট্রপতি বলেন, ‘যদি একটা নিরপেক্ষ সরকার থাকে…তার অধীনে যতবার নির্বাচন হয়েছে সেগুলো মোটামুটি প্রশ্নবিদ্ধ নয়। তাহলে কোনটা আগে বেশি দরকার? প্রথম যেটা দরকার সেটা হলো নিরপেক্ষ সরকার। কী ধরনের নিরপেক্ষ সরকার সেটা অন্য কথা। নির্বাচন কমিশনে যেই যায় তারা হুকুম অনুসরণ করে।’

আলোচনায় অংশ নিয়ে বক্তারা বলেন, রাষ্ট্রপতির মাধ্যমে সার্চ কমিটি গঠন করে নির্বাচন কমিশন গঠন করা হলে তাতে সরকারের প্রভাব থাকবেই। এ সময় নির্বাচন কমিশন গঠন নিয়ে বিএনপি চেয়ারপারসনের প্রস্তাবের ভিত্তিতে আলোচনা শুরুর আহ্বান জানান গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরউল্লাহ চৌধুরী।

এ ছাড়া মিয়ানমারের রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দিতে সরকারের প্রতি আহ্বানও জানান বক্তারা।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451