মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমেই জঙ্গিবাদ দূর করতে হবে: সংস্কৃতিমন্ত্রী

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ২৩ নভেম্বর, ২০১৬
  • ২০৭ বার পড়া হয়েছে

 

সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, দেশের মানুষ জঙ্গিবাদ প্রত্যাখ্যান করেছে। এই বাংলাদেশ হলো ফারাজের বাংলাদেশ, যে ফারাজ বন্ধুদের ছেড়ে যায়নি, বন্ধুদের জন্য তিনি জীবন দিয়েছেন। আজ বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে প্রমা আবৃত্তি সংগঠনের রজতজয়ন্তী উপলক্ষে তিন দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধনীতে তিনি এ কথা বলেন।

আসাদুজ্জামান নূর বলেন, সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমেই সমাজ থেকে, রাষ্ট্র থেকে সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদ দূর করতে হবে। মুক্তিযুদ্ধের পক্ষের দল এখন ক্ষমতায়। কিন্তু সাম্প্রদায়িক শক্তি এখনো তাদের ষড়যন্ত্র অব্যাহত রেখেছে, এ সময়ে এসে ধর্মান্ধতার আবির্ভাব ঘটেছে।

তিনি বলেন, ‘আমাদের সমাজের মধ্যেই বসবাস করে কেন জঙ্গিবাদের আবির্ভাব ঘটেছে, এটা কি আমরা খতিয়ে দেখব না? হলি আর্টিজানের ঘটনার পর সবাই একে প্রতিরোধের জন্য একটাই কথা বলেছেন, সেটি হচ্ছে সাংস্কৃতিক আন্দোলনকে গভীর করা, ছড়িয়ে দেওয়া।’

সংস্কৃতিমন্ত্রী বলেন, ৫২’র ভাষা আন্দোলন থেকে শুরু করে এ দেশের প্রতিটি আন্দোলনে সংস্কৃতিকর্মীরা সামনে থেকে কাজ করেছেন। সাংস্কৃতিক সংগঠনগুলো সংস্কৃতিচর্চা ছড়িয়ে দেওয়ার দায়িত্ব নিলে এ দেশে জঙ্গিবাদ বা সাম্প্রদায়িকতার জন্ম নেবে না।

তিনি বলেন, যারা কবিতা পড়েন, কবিতায় বিশ্বাস করেন, তাঁরা জীবনে কোনো অন্যায় করতে পারেন না।

প্রমার সভাপতি রাশেদ হাসানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ভারতীয় সহকারী হাইকমিশনার সোমনাথ হালদার, শহীদজায়া বেগম মুশতারী শফি, সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য মাহবুবুল হক, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক আহকাম উল্লাহ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451