বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব বাংলাদেশের উদ্বেগ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ২৩ নভেম্বর, ২০১৬
  • ১৭৩ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন,

মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর হামলা সংক্রান্ত পরিস্থিতি নিয়ে বাংলাদেশের অবস্থান জানাতে ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূত মিও মিন্ট থানকে তলব করে উদ্বেগের কথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বুধবার দুপুরে রাষ্ট্রদূত মিউ মিন্ট থানকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়। পরে বেলা সোয়া ৩টায়  বৈঠক শুরু হয়। চলে ৪টা পর্যন্ত। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বিপক্ষীয় সচিব কামরুল হাসান এই তথ্য নিশ্চিত করেছেন।

বৈঠক শেষে কামরুল হাসান বলেন, চরম উদ্বেগের কথা আমরা তাদের জানিয়েছি। বাংলাদেশে আসা মিয়ানমারের শরণার্থীরা যাতে ফিরে যেতে পারেন সেটার দাবি করেছি। এ ব্যাপারে মিয়ানমারের রাষ্ট্রদূতের হাতে আনুষ্ঠানিক পত্র তুলে দেয়া হয়েছে।

তবে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বেরিয়ে মিয়ানমার রাষ্ট্রদূত সাংবাদিকদের সঙ্গে কোনো মন্তব্য করতে রাজি হননি।

মিয়ানমারের আরাকান রাজ্যে রোহিঙ্গা মুসলিমদের ওপর ব্যাপক নির্যাতন চালাচ্ছে দেশটির সেনাবাহিনী ও স্থানীয়রা। গেলো কয়েকদিনে ওই রাজ্যে সহিংস ঘটনায় এখন পর্যন্ত ১৩০ জনের প্রাণহানি ঘটেছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে জানানো হয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451